ডিসেম্বর ঘিরে দেশে অস্থিরতা সৃষ্টি ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৫ ব্যাটালিয়ন। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে আখাউড়ার আনোয়ারপুর সীমান্তে ২১০১ নম্বর পিলারের পাশে টহল কার্যক্রম পরিদর্শন শেষে ২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ এ তথ্য জানান। আজ সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আনোয়ারপুর সীমান্তে ২০২১ নম্বর পিলার সংলগ্ন এলাকায় বিজিবি সদস্যদের টহল কার্যক্রম পরিদর্শন ও দিকনির্দেশনা শেষে সাংবাদিকদের এ কথা জানান বর্ডার গার্ড বাংলাদেশের। এ সময় ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বর্ডার গার্ড বাংলাদেশ কুমিল্লা সেক্টরের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে এ টহল জোরদার করা হয়েছে। তিনি আরো বলেন, ডিসেম্বর পরিস্থিতিকে সামনে রেখে বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি জানান, চলমান পরিস্থিতিতে কুমিল্লার সেক্টরের চারটি ব্যাটালিয়নের অধীনে প্রায় ৩২৭ কিলোমিটার এলাকা জুড়ে বিজিবি সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। পলাতক আসামি, মাদক চোরাকারবারি এবং অবৈধ পারাপার রোধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে সীমান্তে সন্দেহজনক গতিবিধি নজরদারিতে ড্রোন, নাইটভিশন বাইনোকুলার ও সিসি ক্যামেরার ব্যবহার বাড়ানো হয়েছে। এছাড়া স্পর্শকাতর পয়েন্টগুলোতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির মাধ্যমে পুশইন ও যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। যার ধারাবাহিকতায় কুমিল্লা সেক্টরে চারটি ব্যাটালিয়নের অধীন ৩২৭ কিলোমিটার দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি সর্বোচ্চ সর্তকতা নিয়ে দায়িত্ব পালন করছে। একই সঙ্গে সন্দেহজনক গতিবিধি নজরদারিতে আনতে নাইটভিশন বাইনোকুলার, সার্চলাইট, সিসিসি ক্যামেরা, থার্মাল ড্রোনের ব্যবহার বাড়ানোর মাধ্যমে সীমান্তের নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
সম্প্রতি সরকার দাবি করেছে যে, একটি মহল অরাজকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার প্রেক্ষাপটে এই নিরাপত্তা সতর্কতা বাড়ানো হয়েছে। সীমান্ত এলাকায় দায়িত্বরত প্রতিটি বিওপিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনো অবৈধ অনুপ্রবেশ বা দেশত্যাগ না ঘটতে পারে। আওয়ামী লীগের বেশির্রভাগ নেতা এখন ভারতে পালিয়ে রয়েছেন।
অধিনায়ক আরও জানান, চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ চারটি বিদেশি পিস্তল ও আটটি ম্যাগাজিন জব্দ করা হয়েছে। এই সময়ে সীমান্ত অপরাধের সঙ্গে জড়িত ১৫৫ জনকে আটক করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জব্দকৃত মাদকের বাজারমূল্য প্রায় ৪১০ কোটি ৩৭ লাখ টাকা বলে জানানো হয়েছে।










