সারাদেশ

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী নিহত

 সারাদেশ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে গাজীপুরের শ্রীপুরের মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের শিমলাপাড়া এলাকায় হোন্ডা ফ্যাক্টরির সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে ফয়সাল শেখ নামে ২৫ বছর বয়সী এক যুবক ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত ফয়সাল নড়াইল সদর থানার দক্ষিণ বাঘডাঙা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং তিনি শ্রীপুরের একটি কারখানায় কর্মরত ছিলেন। কর্মস্থলে যাওয়ার পথেই তিনি দুর্ঘটনার কবলে পড়েন। এতে আহত হয়েছেন আরও কয়েকজন। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের শিমলাপাড়া এলাকায় হোন্ডা ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈর থেকে মাওনাগামী সিএনজিচালিত অটোরিকশাটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ফুলবাড়িয়াগামী কাঠবোঝাই টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। মাওনা চকপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশাটি জব্দ এবং নিহতের মরদেহ উদ্ধার করেন।

মাওনা চকপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহিনুর জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।