আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ফলাফল মেনে নেবেন কি ডোনাল্ড ট্রাম্প?

আন্তর্জাতিক ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

মঙ্গলবার ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। কয়েক মাসব্যাপী প্রচার ও বিতর্কের পর অনুষ্ঠিত এই নির্বাচনকে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের মাঝামাঝি সময়ের রাজনৈতিক পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। রেকর্ড সংখ্যক ভোটার ইতিমধ্যে আগাম ভোট দিয়েছেন, যা কংগ্রেসে ক্ষমতার ভারসাম্য ও ট্রাম্পের পরবর্তী দুই বছরের কর্মসূচির গতিপথ নির্ধারণ করবে।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের অজনপ্রিয়তা এবার বড় আলোচনার বিষয়। যদিও ট্রাম্প সরাসরি ব্যালটে নেই, তবুও এই নির্বাচনকে তার রিপাবলিকান পার্টির নীতিমালার ওপর গণভোট হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশেষ করে ট্রাম্পের শুল্ক নীতি এবং ইরান-ইসরায়েল সংঘাতের ফলে সৃষ্ট বিশ্বব্যাপী জ্বালানি সংকট ও মুদ্রাস্ফীতি ভোটারদের ওপর বড় প্রভাব ফেলেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য, আবাসন, শিশুযত্ন ও স্বাস্থ্যসেবার ব্যয় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ায় রক্ষণশীল এলাকাগুলোতেও তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।

ট্রাম্প প্রশাসনের নানা বিতর্কিত কার্যক্রম ভোটারদের মধ্যে গভীর বিভাজন তৈরি করেছে। ডেমোক্র্যাট-শাসিত শহরগুলোতে ফেডারেল অভিবাসন আইন প্রয়োগের নামে সহিংস অভিযান, গণ-নির্বাসন নীতি, সরকারি সংস্থার বাজেট ও মেডিকেইড তহবিল ছাঁটাই এবং গর্ভপাতের অধিকার সীমিত করার মতো বিষয়গুলো সমালোচনার মুখে পড়েছে। একই সাথে প্রেসিডেন্টের ক্ষমতা নজিরবিহীনভাবে সম্প্রসারণের চেষ্টাও উদ্বেগের সৃষ্টি করেছে।

নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণের কৌশল, ভোটাধিকার খর্ব করার চেষ্টা এবং স্বচ্ছতা নিয়ে ভীতি ছড়ানোর মতো ঘটনায় এবারের নির্বাচন বেশ উত্তপ্ত। এমন প্রেক্ষাপটে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো, ফলাফল যাই আসুক, ট্রাম্প ও তার সহযোগীরা তা মেনে নেবেন কি না।