জীবনযাপন

মিস ইন্টারন্যাশনালে বাংলার গামছা তুলে ধরলেন মডেল সাজরিয়া প্রমা

জীবনযাপন ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

বিশ্বের অন্যতম প্রাচীন সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইন্টারন্যাশনাল এবারের আসর শুরু হয়েছে জাপানে। জাপানভিত্তিক ইন্টারন্যাশনাল কালচারাল অ্যাসোসিয়েশন (আইসিএ) এই প্রতিযোগিতার আয়োজক। ১৯৬০ সালে যুক্তরাষ্ট্রের লং বিচে যাত্রা শুরু করলেও ১৯৬৮ সাল থেকে নিয়মিত এই আয়োজনটি জাপানেই অনুষ্ঠিত হচ্ছে।

এবারের আসরে বাংলাদেশের হয়ে অংশ নিয়েছেন মডেল সাজরিয়া তাবাসসুম প্রমা। আন্তর্জাতিক প্রতিযোগী, দর্শক ও গণমাধ্যমের সামনে তিনি বাংলার ঐতিহ্যবাহী গামছাকে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করেছেন, যা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সেখানেই আন্তর্জাতিক দর্শক ও মিডিয়ার সামনে তিনি নতুনভাবে তুলে ধরলেন বাংলার গামছা, দেখুন ৮টি ছবিতে।