ইসরায়েলের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর শাসনামলের অবসান ঘটিয়ে সরকার গঠন করতে চলেছেন দেশটির সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট। তার এই উত্তরণ বিশ্বরাজনীতির পাশাপাশি মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে শুরু হয়েছে নানামুখী আলোচনা। নেতানিয়াহুর স্থলাভিষিক্ত আইজেনকট কি ভিন্ন কোনো পথের দিশারী, নাকি একই সামরিক ও রাজনৈতিক মতাদর্শের অনুসারী—তা এখন বড় প্রশ্ন। এই পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন জেগেছে- নেতানিয়াহুর বিদায়ে বিশ্ব ও ফিলিস্তিনের জন্য কি তুলনামূলক কম ক্ষতিকর বা ইতিবাচক কোনো পরিবর্তন আনবেন আইজেটকট। তার ব্যক্তিগত ও রাজনৈতিক জীবন এবংমতাদর্শ নিয়ে উল্লেখযোগ্য কিছু তথ্য চলুন জেনে নেওয়া যাক। জীবন ও ব্যক্তিত্ব: পর্দার পেছনের আইজেটকট। ইসরায়েলের রাজধানীতে তার উত্থান বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।
ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক প্রেক্ষাপট
১৯৬০ সালে মরক্কো থেকে ইসরায়েলে অভিবাসী হওয়া এক মিজরাহি ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন গাদি আইজেনকট। ইসরায়েলের ইতিহাসে তিনিই প্রথম মিজরাহি সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে কঠোর সামরিক পেশাদারিত্বের ছাপ রাখলেও ব্যক্তিগত জীবনে তিনি সাদাসিধে জীবনযাত্রায় অভ্যস্ত। আইজেনকট পাঁচ সন্তানের জনক এবং গত বছর ডিসেম্বর মাসে গাজা যুদ্ধে তার ২৫ বছর বয়সী ছোট ছেলে গাল আইজেনকট এবং দুই ভাতিজাকে হারিয়ে তিনি এক ভয়াবহ ব্যক্তিগত ট্র্যাজেডির শিকার হয়েছেন। দামি স্যুট-টাই পরার চেয়ে কালো টি-শার্ট ও জিনসে স্বচ্ছন্দ থাকা আইজেনকটকে জনসমক্ষে বেশ সাদাসিধে ও ঘরোয়া হিসেবে দেখা যায়। ব্যক্তিগত জীবনে ৫ সন্তানের জনক আইজেনকট চরম ব্যক্তিগত ট্র্যাজেডির মুখোমুখি হয়েছেন। ২০২৩ সালের ডিসেম্বরে গাজা যুদ্ধে তার ২৫ বছর বয়সী ছোট ছেলে গাল আইজেনকট এবং দুই ভাতিজা প্রাণ হারান। গাজা, লেবানন এবং ইরানের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রায় প্রতিটি পদক্ষেপে তার পূর্ণ সমর্থন ছিল।
নেতানিয়াহুর মেরুকরণকারী রাজনীতির বিপরীতে আইজেনকটকে অনেকটা ‘যোদ্ধা ও ঐক্যের প্রতীক’ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। তার নেতৃত্বাধীন দল ‘ইয়াশার’-এর মূল লক্ষ্য হলো স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা। সমালোচকরা তার এই উত্থানকে ইসরায়েলের ক্ষমতা কাঠামোয় একটি নতুন মেরুকরণ হিসেবে দেখছেন। নেতানিয়াহুর চৌকস ও রাজনৈতিকভাবে মেরুকরণকারী ব্যক্তিত্বের বিপরীতে আইজেনকটের প্রচারণায় তাকে তুলে ধরা হয়‘একজন যোদ্ধা, নেতা ও ঐক্যের প্রতীক’হিসেবে। তার দল ‘ইয়াশার’ (হিব্রু ভাষায় যার অর্থ ‘সোজাসাপটা বা সত্যনিষ্ঠ’) মূলত স্বচ্ছতা ও জবাবদিহির স্লোগান নিয়ে মাঠে নামে। ইরানের পারমাণবিক অর্জন ঠেকানো এবং তেহরানের প্রক্সি নেটওয়ার্ক ধ্বংস করার ব্যাপারে নেতানিয়াহুর সঙ্গেতার লক্ষ্য এক ও অভিন্ন।
অভ্যন্তরীণ রাজনীতি ও সুশাসন প্রতিশ্রুতি
- তদন্ত কমিশন: ৭ অক্টোবরের সামরিক ব্যর্থতার ঘটনার জন্য নেতানিয়াহু যেখানে যেকোনো স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের বিরোধিতা করে আসছেন, সেখানে আইজেনকট এ বিষয়ে একটি নিরপেক্ষ তদন্তের কড়া প্রতিশ্রুতি দিয়েছেন।
- বাধ্যতামূলক সামরিক সেবা: বর্তমান জোট সরকার অতি-অর্থোডক্স ইহুদিদের জন্য সামরিক বা জাতীয় সেবার যে বিশেষ ছাড় দিয়ে রেখেছে, আইজেনকট তা বিলোপ করে সবার জন্য বাধ্যতামূলক সামরিক সেবা প্রবর্তনের পক্ষে অবস্থান নিয়েছেন।
সামরিক ও নিরাপত্তা বিষয়ক দৃষ্টিভঙ্গি
নিরাপত্তার প্রশ্নে আইজেনকটকে নেতানিয়াহুর চেয়ে খুব একটা আলাদা ভাবার অবকাশ নেই। আইডিএফ প্রধান থাকাকালীন তিনি কুখ্যাত ‘ধাহিয়া’ মতবাদের সাথে যুক্ত ছিলেন, যা শত্রু পক্ষের বেসামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়ার ওপর ভিত্তি করে তৈরি। ইরান ও লেবাননের প্রক্সি নেটওয়ার্ক দমনে তিনি নেতানিয়াহুর মতোই কঠোর অবস্থানে বিশ্বাসী। যদিও সাম্প্রতিক যুদ্ধে তিনি সামরিক অভিযানের পাশাপাশি কৌশলী কূটনীতির অভাবের সমালোচনা করেছেন, তবে মৌলিক নিরাপত্তা নীতিতে তিনি আপসহীন।
ফিলিস্তিন ও আঞ্চলিক ভূরাজনীতি
ফিলিস্তিন সংকটের দীর্ঘমেয়াদী সমাধানে আইজেনকটের বক্তব্য কিছুটা হতাশাজনক।
একসময় তিনি দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পক্ষে কথা বললেও, গত ৭ অক্টোবরের পর থেকে তার অবস্থান আরও কঠোর হয়েছে। পূর্বে তিনি সতর্ক করেছিলেন যে, পশ্চিম তীরে ইসরায়েলের দীর্ঘস্থায়ী দখলদারিত্ব ধরে রাখলে তা একসময় ‘দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে’ অসম্ভব করে তুলবে এবং ইহুদিবাদী স্বপ্নের অপমৃত্যু ঘটবে।
সম্প্রতি তিনি দ্বি-রাষ্ট্রীয় সমাধান নিয়ে যারা স্বপ্ন দেখেন, তাদের ‘বিভ্রান্ত’ বলে মন্তব্য করেছেন, যদিও এর বিপরীতে তিনি কোনো বাস্তবসম্মত বিকল্প পথরেখার প্রস্তাব দেননি।
তবে চরম ডানপন্থী মন্ত্রী বেন-গভির বা স্মোট্রিচের মতো কট্টরপন্থীদের ওপর নির্ভরশীল না হওয়ায়, অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতা দমনে তিনি কিছুটা নমনীয় বা আইনি বাধ্যবাধকতা প্রয়োগ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ‘মহান যোদ্ধা’ হিসেবে অভিহিত করলেও, নেতানিয়াহুর অতি-ডানপন্থী নীতি আঞ্চলিক শান্তি প্রক্রিয়ায় যে অস্বস্তি তৈরি করেছিল, আইজেনকটের নেতৃত্বে সরকার গঠন সে ক্ষেত্রে কিছুটা স্বস্তি আনতে পারে। সব মিলিয়ে, গাদি আইজেনকট নেতানিয়াহুর চেয়ে কিছুটা ভিন্ন কার্যপদ্ধতি ও জবাবদিহিতার অঙ্গীকার করলেও, ইসরায়েলের সম্প্রসারণবাদী সামরিক নীতিতে বড় কোনো পরিবর্তনের আশা কমই দেখছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র ও ডোনাল্ড ট্রাম্পের সমীকরণ। ট্রাম্প প্রশাসন বা রিপাবলিকান লবির সঙ্গেনেতানিয়াহুর দীর্ঘদিনের সুসম্পর্ক থাকলেও, গত এক বছরে নেতানিয়াহুর অতি-ডানপন্থিনীতি ও আঞ্চলিক হামলা ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার (যেমন: সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ বা আব্রাহাম অ্যাকর্ডস) পথে কিছুটা। বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর মতোঅতি-ডানপন্থি মিত্রের বাইরেএবার ইসরায়েলের সরকার গঠন আঞ্চলিক শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রকে কিছুটা বাড়তি স্বস্তি দিতে পারে।










