গাজী জাহিদুর রহমান, নিজস্ব প্রতিবেদক:
“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ,সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে রেখে তালায় তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে রবিবার (২৯ নভেম্বর) তালা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী দিনে মুড়াকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি, আলোচনা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় ।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার রুপায়ন দেব।
সভাপতিত্ব করেন তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাছুম বিল্লাহ।
উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. তৌহিদ কামালের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) শাহরিয়ার তানভীর আহমেদ ,
উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) বাবলু রহমান,
সহকারী উপজেলা শিক্ষা অফিসার সন্তোষ কুমার মন্ডল, অত্র স্কুলের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম প্রমুখ।










