২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ সময় ভারতে স্বেচ্ছানির্বাসনে কাটানোর পর এবার তিনি আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন বলে জানা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে বিষয়টি নিশ্চিত করেছেন ভারতে নির্বাসিত আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা। তারা দাবি করেছেন, শেখ হাসিনা তার দেশে ফেরা নিয়ে বেশ আত্মবিশ্বাসী এবং এই প্রস্তুতি হিসেবে দলের অনেক নেতাকর্মী ইতোমধ্যে দেশে ফিরে গেছেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত একটি কথিত হত্যাকাণ্ডের মামলায় তার বিরুদ্ধে বিচার চলছে।
শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনের মধ্যেই তার জন্য নতুন পাসপোর্টের আবেদন নিয়ে শুরু হয়েছে নতুন জটিলতা। সম্প্রতি তার পক্ষ থেকে এক ব্রিটিশ আইনজীবী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদনপত্র জমা দিয়েছেন। কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের এক শীর্ষ নেতা দাবি করেন, হাসিনা সত্যিই ফিরতে চান বলেই পাসপোর্টের জন্য আবেদন করেছেন। তিনি আরও বলেন, পাসপোর্ট না পাওয়া গেলে ট্রাভেল পাশের মাধ্যমে দেশে ফেরার বিকল্প পথও খোলা রাখা হয়েছে। তাদের অনেককে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে দিল্লিতেও ডাকা হয়।
তবে শেখ হাসিনার এই ফিরে আসার ইচ্ছাকে রাজনৈতিক ‘স্টান্টবাজি’ হিসেবে আখ্যায়িত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, যখন পুলিশ-প্রশাসনসহ রাষ্ট্রীয় সব ক্ষমতার নিয়ন্ত্রণ হাসিনার হাতে ছিল, তখনই তিনি পালিয়ে গিয়েছিলেন। এতে দুদেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে।
এখনকার পরিস্থিতিতে তার দেশে ফেরার মতো শক্তি নেই। মূলত দলটির নেতাকর্মীদের চাঙ্গা করতেই এসব অপপ্রচার চালানো হচ্ছে। একই মত পোষণ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, গণঅভ্যুত্থানের মুখে সরকার প্রধানের এমন পলায়নের পর কোনো অনুশোচনা ছাড়া ফিরে আসার কোনো ঐতিহাসিক নজির নেই।
আইনি ও সরকারি অবস্থানের দিক থেকে কঠোর বার্তা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার এক ব্রিফিংয়ে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, সাজাপ্রাপ্ত বা সন্ত্রাসী হিসেবে চিহ্নিত শেখ হাসিনাকে কোনোভাবেই পাসপোর্ট দেওয়া হবে না। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নতুন পাসপোর্ট পাওয়ার কোনো আইনি বৈধতা নেই। শেখ হাসিনা ফিরতে চাইলে তাকে অবশ্যই ভারত-বাংলাদেশ বন্দিবিনিময় চুক্তির আওতায় ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশ সরকার এ বিষয়ে ভারতকে স্পষ্ট বার্তা দিয়েছে বলেও তিনি জানান। দ্রুত এসব নথি দেওয়ার অনুরোধ জানিয়ে লেখা ওই চিঠিটি গার্ডিয়ানের হাতে এসেছে।
ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম জানান, আপিলের সময়সীমা পেরিয়ে যাওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে সরাসরি মৃত্যুদণ্ড কার্যকরের মুখোমুখি হবেন। উল্লেখ্য যে, গত বছরের নভেম্বরে ছাত্র আন্দোলন দমনে প্রায় ১৪০০ মানুষের প্রাণহানির ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছিলেন। এর আগে সেপ্টেম্বর মাসে সাবেক সংসদ সদস্য মুস্তাক আহমেদ রুহি দেশে ফিরলে একটি হত্যাকাণ্ডের মামলায় গ্রেফতার হন, যা ফেরার আগ্রহীদের জন্য এক সতর্কবার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। ওই দমন-পীড়নে আনুমানিক ১৪০০ মানুষের মৃত্যু হয়েছিল।
ভারতের সঙ্গে বন্দিবিনিময় চুক্তির বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে বাংলাদেশ চাপ দিলেও ভারত এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সাড়া দেয়নি। ক্ষমতার থাকাকালীন সুসম্পর্কের জের ধরে ভারত তাকে আশ্রয় দিয়ে আসছে। তবে বর্তমান সরকার বলছে, কেবল গ্রহণযোগ্য বন্দিবিনিময় চুক্তির মাধ্যমেই তার প্রত্যাবর্তন সম্ভব। এমন জটিল রাজনৈতিক ও আইনি সমীকরণে ডিসেম্বরে হাসিনার ফেরা কতটা সফল হবে, তা নিয়ে জনমনে প্রশ্ন থেকেই যাচ্ছে। যদিও আইনি ও রাজনৈতিক বাস্তবতা ভিন্ন।
ভারত থেকে নিয়মিত বৈঠক ও দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে দলীয় কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছে নির্বাসিত আওয়ামী লীগ। দলের অনেক নেতা অনুপস্থিতিতেই বিভিন্ন মামলায় দণ্ডিত, তারপরও তারা রাজনৈতিক লড়াইয়ের জন্য দেশে ফিরতে মরিয়া। বার্তা সংস্থা এপিকে ইমেইলে দেওয়া বক্তব্যে শেখ হাসিনা জানিয়েছেন, নিয়তি যদি মৃত্যুদণ্ডই হয়, তবে তিনি নিজের দেশের মাটিতেই মরতে চান। একদিকে আইনি বেষ্টনী, অন্যদিকে রাজনৈতিক প্রতিরোধের মুখে এই ফেরা কেবলই কথার কথা নাকি বাস্তবিক উদ্যোগ— তা সময় বলে দেবে। তাদের অনেকে অনুপস্থিতিতে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হলেও দেশে ফিরে রাজনৈতিকভাবে লড়াই চালিয়ে যেতে প্রস্তুত।










