খুলনা

খুলনা ও সাতক্ষীরার সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত 

দেশ টাইমস-
দেশ টাইমস- খুলনা ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

মোস্তাফিজুর রহমান উজ্জল, জ্যেষ্ঠ প্রতিবেদক: 

খুলনা ও সাতক্ষীরার সাংবাদিকদের জন্য মানবপাচার (TIP) ও অভিবাসন বিষয়ক প্রতিবেদন তৈরির কৌশল এবং ভুক্তভোগীদের গল্প নৈতিকভাবে উপস্থাপনের ওপর দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সুইজারল্যান্ড এম্বাসির সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশানালের বাস্তয়নে রূপান্তর এর আয়োজনে ২৪ নভেম্বর ২০২৬ মঙ্গলবার সকাল ১০টায় হোটেল ওয়েস্টার্ন ইন খুলনায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
রূপান্তর এর নির্বাহী পরিচালক  স্বপন কুমার গুহ এর সভাপতিত্ব করেন। উইনরক ইন্টারন্যাশনালের রিজিওনাল কো-অর্ডিনেটর হাসান মাসুদ এর পরিচালনায় বক্তব্য রাখেন  উইনরক এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার নাজমুল ইসলাম, সিনিয়র প্রোগ্রাম অফিসার মাসনুন হক, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফারুক আহম্মেদ, কারিতাসের প্রজেক্ট ম্যানেজার প্রভাস চন্দ্র বিশ্বাস, রূপান্তর এর প্রজেক্ট কো-অর্ডিনেটর রবিউল ইসলাম, প্রোগ্রাম অফিসার দীপঙ্কর মন্ডল,  সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোস্তফা জামাল পপলু।  কর্মশালায় খুলনা ও সাতক্ষীরার সাংবাদিক বৃন্দ অংশগ্রহণ করেন।
কর্মশালায় আশ্বাস  প্রকল্পের সিটিআইপি অ্যাক্টিভিস্ট ও লিডার সারভাইভারগণ বক্তব্য রাখেন ও তাদের বক্তব্যের মাধ্যমে সারভাইভার- সংবেদনশীল রিপোর্টিং করার জন্য সকল উপস্থিত সাংবাদিকগণকে আহ্বান জানান।