আইন-আদালত

আইনমন্ত্রী: শেখ হাসিনাকে ফেরানো নিয়ে ইমোশনের বিষয় নেই, আইনটাকে প্রয়োগ করব

আইন-আদালত ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রেখেছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। রোববার রাজধানীর একটি হোটেলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’ বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী স্পষ্ট করেছেন যে, শেখ হাসিনার বিষয়ে যা কিছু করণীয়, তা যথাযথ আইনি প্রক্রিয়ায় সম্পন্ন করা হচ্ছে। তিনি বলেন, বিষয়টি আবেগের জায়গা নয়, বরং আইন প্রয়োগের বিষয়। এই প্রক্রিয়ার প্রতিটি পদক্ষেপ আইনি কাঠামোর মধ্যেই থাকবে। তিনি বলেছেন, ‘শেখ হাসিনার বিষয়ে আইনগতভাবে যা যা করণীয়, সেটা আমরা ডিউ প্রসেসে করছি। এটা দেখবেন যে আমরা যখন কোনো পদক্ষেপ নেব, এখানে ইমোশনের কোনো বিষয় নেই।

ভারতে শেখ হাসিনার বর্তমান অবস্থান এবং সেখানে কোনো আইনি লড়াই করা হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভারতের আদালতে আইনি লড়াই ভারত সরকারের অভ্যন্তরীণ বিষয়। তবে বন্দিবিনিময় চুক্তির আওতায় বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে। ভারতকে ইঙ্গিত করে তিনি বলেন, তারা শেখ হাসিনাকে হস্তান্তর করলে যথাযথ আইনি পন্থায় তার বিচার সম্পন্ন করা হবে। আমার রাষ্ট্রে ওপেন আদালতে বিচার হয়েছে।’। সেখানে আমাদের আইনসংগতভাবে ডিল করা হবে।

ভারত সরকার শেখ হাসিনাকে ‘রাষ্ট্রীয় অতিথি’ হিসেবে উল্লেখ করে তাকে বন্দী হিসেবে স্বীকার না করার বিষয়ে জানতে চাইলে আসাদুজ্জামান দৃঢ়তার সাথে বলেন, বাংলাদেশের কাছে তিনি একজন সাজাপ্রাপ্ত অপরাধী। রাষ্ট্রের পক্ষ থেকে তার বিচার একটি উন্মুক্ত আদালতে সম্পন্ন হয়েছে। সুতরাং অন্য পক্ষ কী বলছে, তা বড় বিষয় নয়; বাংলাদেশের আইনি অবস্থান ও আদালতের রায়ই এখানে চূড়ান্ত।”