শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় মা ছেলেকে মা র ধ র, তিন লাখ টাকা ছি ন তা ই দেবহাটায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরাতে বর্ণাঢ্য র‌্যালি শাড়ি কম্বল থ্রি পিস ও বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে: কলারোয়া ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম শ্যামনগরে ১২টি এয়ারগান, ২৫ বক্স এয়ারগানেরগুলিসহ এয়ারগানের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালায় সাংবাদিকদের সঙ্গে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মতবিনিময় বিএনপিতে যোগ দিলেন সাতক্ষীরার শিবপুর ইউনিয়ন জামায়াতের রোকন নুর মোহাম্মদ যুব উন্নয়নের নিবন্ধন সনদ পেল তারুণ্য যুব ফাউন্ডেশন সাতক্ষীরায় সেনাবাহিনীর মহড়ায় ভোটকেন্দ্র দখল প্রতিরোধের বাস্তব চিত্র তালা-কলারোয়ার হিন্দুদের নিরাপত্তায় জীবন উৎসর্গের অঙ্গীকার হাবিবের

আর্থিক প্রনোদনার দাবিতে তালায় কিন্ডার গার্টন এসোসিয়েশন শিক্ষকদের মানববন্ধন

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ১২০৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় বাংলাদেশ কিন্ডার গার্টেন ঐক্য পরিষদের উদ্যোগে তালা উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন কোভিড ১৯ এ ক্ষতিগ্রস্ত কিন্ডার গার্টেনর অস্তিত্ব রক্ষার স্বার্থে আথিক প্রনোদনা প্রাপ্তির লক্ষ্যে শান্তিপূর্ণ মানববন্ধন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে তালা প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি সাংবাদিক নুর ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিমুল বিল্লাল বাপ্পির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান।

বক্তব্যে রাখেন, এসোসিয়েশনের উপদেষ্টা সাবিনা ইয়াসমিন, শিক্ষক দিলীপ কুমার ভট্রাচার্য, কামরুজাম্মান শেখ আব্দুল হালিম, নিমাই, আশকর আলী গাজী, দিপঙ্কর, হাফিজুর রহমান, মাহফুজুর রহমান, পলাশ, আলমগীর, আনিচুর রহমান প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ বলেন, প্রানঘাতি কনোরার কারণে কিন্ডার গার্টেন স্কুলগুলোর শিক্ষক মন্ডলীরা মানব বেতর জীবন যাপন করছে। তালা উপজেলার ২৪টি কিন্ডার গার্টেন স্কুলের প্রায় ২৫০জন শিক্ষক শিক্ষিকা ৩০ হাজারেরও বেশী কোমলমতি শিক্ষার্থীকে সরকারের বাধ্যতামুলক প্রাথমিক শিক্ষা প্রদান করে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে প্রত্যকে কোন না কোন প্রনোদনা পেলেও কিন্ডার গার্টেনের বেলায় তেমন কিছু দেখা যাচ্ছে না।

উপজেলা পর্যায়ের কিন্ডার গার্টেনের শিক্ষকগণ সামান্য বেতনের চাকুরী করেন। প্রায় সকল শিক্ষক এ বছর এখনো একটি টাকাও বেতন পাননি। অসহায় আর দৈন্যতার মধ্যে দিয়ে দিন পার করতে হচ্ছে। আমাদের দাবী করোনা স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের করোনা শুরু থেকেই মাস ওয়ারী বেতনের ব্যবস্থা করা ও রেজিষ্ট্রেশন প্রাপ্ত কিন্ডার গার্টেন স্কুলগুলোকে সরকারী সকল সুযোগ সুবিধা দিতে হবে। রেজিষ্ট্রেশন বিহীন স্কুলগুলোকে রেজিষ্ট্রেশনের আওতায় আনতে হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!