বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা তালা পাটকেলঘাটার নগরঘাটায় দলীয় কার্যালয়ে আ গু ন, প্র তি বা দে নেতাকর্মীদের বি ক্ষো ভ তালায় মা দ কা স ক্ত ছেলেকে ত্যা জ্য করলেন পিতা! তালায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সামেক হাসপাতালে পরিচ্ছন্নতা শুরু করলেন সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক শ্যামনগরে সাংবাদিকের ওপর হা ম লা য় যুবদলের সদস্য সচিবসহ চার নেতা ব হি ষ্কা র শ্যামনগর প্রেসক্লাবের সভাপতির উপর হা ম লা র প্র তি বা দে মানববন্ধন, গ্রে প্তা র-২ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এমপির পরিদর্শন, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিমে নানান সমস্যা সমাধানের আশ্বাস   যানজট নিরসনে সাতক্ষীরার ট্রাফিক পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে রাতের আঁধারে অ গ্নি সং যোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার

তালায় র‍্যাবের অ ভি যা নে ৭০ বো ত ল ক রে ক্স সিরাপসহ মা দ ক কারবারি শংকর গ্রে প্তা র

✍️আক্তারুল ইসলাম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে
র‍্যাব ৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যদের অভিযানে ৭০ বোতল করেক্স মাদক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় আটক করা হয়েছে তালা উপজেলার বলরামপুর গ্রামের মাদক কারবারি শংকর মন্ডলকে।
বুধবার (১৪ জানুয়ারি ‘২৬) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে তালা উপজেলার বলরামপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
র‍্যাব-৬ এর সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্প সূত্রে জানা গেছে, অভিযানের সময় সন্দেহভাজন শংকর মন্ডল (৩৫)–কে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার পরিহিত বডি ব্যাগ থেকে ৪০ বোতল Eskuf এবং ২০ বোতল Wincerex কোডিন সিরাপ উদ্ধার করা হয়।
পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শংকর মন্ডলের দেওয়া তথ্য অনুযায়ী তার ব্যবহৃত একটি মোটরসাইকেল তল্লাশি করা হয়। মোটরসাইকেলের ফিল্টারের ভেতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় আরও ১০ বোতল Wincerex সিরাপ উদ্ধার করা হয়। সব মিলিয়ে অভিযানে মোট ৭০ বোতল কোডিনযুক্ত সিরাপ জব্দ করে র‍্যাব।
র‍্যাব জানায়, উদ্ধারকৃত মাদকগুলোর লেবেলে ‘Rx Codeine Phosphate & Triprolidine Hydrochloride’ উপাদানের উল্লেখ রয়েছে, যা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিষিদ্ধ।
এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদার জানান, গ্রেপ্তারকৃত শংকর মন্ডলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!