প্রিন্ট এর তারিখঃ মার্চ ৪, ২০২৬, ৬:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৬, ৪:৪০ পি.এম
তালায় র্যাবের অ ভি যা নে ৭০ বো ত ল ক রে ক্স সিরাপসহ মা দ ক কারবারি শংকর গ্রে প্তা র

র্যাব ৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যদের অভিযানে ৭০ বোতল করেক্স মাদক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় আটক করা হয়েছে তালা উপজেলার বলরামপুর গ্রামের মাদক কারবারি শংকর মন্ডলকে।
বুধবার (১৪ জানুয়ারি '২৬) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে তালা উপজেলার বলরামপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৬ এর সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্প সূত্রে জানা গেছে, অভিযানের সময় সন্দেহভাজন শংকর মন্ডল (৩৫)–কে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার পরিহিত বডি ব্যাগ থেকে ৪০ বোতল Eskuf এবং ২০ বোতল Wincerex কোডিন সিরাপ উদ্ধার করা হয়।
পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শংকর মন্ডলের দেওয়া তথ্য অনুযায়ী তার ব্যবহৃত একটি মোটরসাইকেল তল্লাশি করা হয়। মোটরসাইকেলের ফিল্টারের ভেতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় আরও ১০ বোতল Wincerex সিরাপ উদ্ধার করা হয়। সব মিলিয়ে অভিযানে মোট ৭০ বোতল কোডিনযুক্ত সিরাপ জব্দ করে র্যাব।
র্যাব জানায়, উদ্ধারকৃত মাদকগুলোর লেবেলে ‘Rx Codeine Phosphate & Triprolidine Hydrochloride’ উপাদানের উল্লেখ রয়েছে, যা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিষিদ্ধ।
এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদার জানান, গ্রেপ্তারকৃত শংকর মন্ডলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.