মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
যানজট নিরসনে সাতক্ষীরার ট্রাফিক পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে রাতের আঁধারে অ গ্নি সং যোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার শ্যামনগর-এ ‘জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন’ শীর্ষক সংবাদ সম্মেলন তালার উপজেলার নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দূ র্বৃ ত্ত দে র আ গু ন, রাতেই ঘটনাস্থলে পুলিশ দেবহাটার সখিপুরে জলবদ্ধতা সমস্যা পরিদর্শনে ইউএনও সাংবাদিক সামিউল মনিরের উপর দূ র্বৃ ত্ত দে র হা ম লা সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নি ন্দা ও প্র তি বা দ তালায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জ রি মা না শিক্ষা প্রতিষ্ঠানে ৯০ কোটি টা কা আ ত্ম সা ৎ: কা ঠ গ ড়া য় সাতক্ষীরার ২৫ প্রতিষ্ঠান সাতক্ষীরা কারাগারে হা জ তী র মৃ ত্যু নব নির্বাচিত এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের ইমামতিতে জানাজা সম্পন্ন

খেলাধুলা যুব সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে পারে : কাজী আলাউদ্দীন

✍️আলতাফ হোসেন বাবু✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার আনুলিয়ার কাকবাসিয়া ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী মো. আলাউদ্দীন বলেছেন, একমাত্র খেলাধুলা যুব সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে পারে। যুব সমাজকে মাদকাসক্ত ও অনলাইন জুয়ার থেকে ফিরিয়ে আনতে হলে খেলাধুলার বিকল্প নেই। যুবকরা এদেশের ভবিষ্যৎ, তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব ও কর্তব্য।

শুক্রবার (৫ ডিসেম্বর ‘২৫) কাকবাসিয়ায় ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশগ্রহণ করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক এমপি আরো বলেন, আমি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছি আশাশুনি উপজেলার প্রতিটি ইউনিয়নে একটি করে মিনি স্টেডিয়াম করবো। এই পশ্চাৎ অঞ্চলে টেঁকসই বেঁড়িবাধ, পানি নিষ্কাশনের ব্যবস্থা, সুপ্রিয় পানির ব্যবস্থা, উন্নত মানের রাস্তাঘাট তৈরি করে আশাশুনি উপজেলাকে আধুনিকায়ন করবো। আশাশুনিয়া উপজেলাকে একটি মডেল ইকোনমিক জোন তৈরি করবো। যুব সমাজকে অবক্ষয়ের হাত থেকে বেরিয়ে এনে খেলাধুলামুখী করবো। আনুলিয়া ইউনিয়নে আমি একটি দৃষ্টিনন্দন গ্যালারি নির্মাণ করবো। আপনারা দেখেছেন যেখানে খেলাধুলার আয়োজন করা হচ্ছে আমি সেখানেই অংশগ্রহণ করে যুবকদেরকে উৎস অনুপ্রেরণা দিচ্ছি।

এসময় প্রধান অতিথির সাথে উপস্থিত ছিলেন, আশাশুনিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মশিউরুল হুদা তুহিন, মহিলাদল নেত্রী ডাঃ মর্জিনা ইসলাম, কাকবাসিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম মনিরুজ্জামান নয়ন প্রমুখ।

আট দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশগ্রহণ করেন, ব্যাটমচেউটিয়া অগ্রণী ক্লাব, সাতক্ষীরা যুগের বার্তা, সুন্দরবন ফিস, সাগর ভেটানারি হল, বাপ্পিরাজ গার্মেন্টস, দরগাপুর ক্লাব, সাতক্ষীরা টাউন স্পোর্টিং ক্লাব ও সাতক্ষীরা পৌরসভা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!