রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় ৮ম শ্রেণির ছাত্রী উ ত্য ক্ত, ইউএনও বরাবর অ ভি যো গ! তালা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান সাতক্ষীরার বৈকারি ইউনিয়ন মানবাধিকার নারী পরিষদ (MNP)-এবং মানবাধিকার সংরক্ষণ পরিষদ (MSP)-এর দ্বীমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত বর্তমান সময়েও আমাদের বদরের সেই চেতনা থেকে শিক্ষা নিতে হবে- এমপি মুহা: ইজ্জত উল্লাহর কঠোর নজরদারি সাতক্ষীরা সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে বিজিবির বুধহাটায় ‘এটি মোবাইল স্টোর’-এর শোরুম উদ্বোধন ও ইফতার মাহফিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হ ত্যা র প্রতিবাদে শ্যামনগরে শিয়া সম্প্রদায়ের বি ক্ষো ভ জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে সিয়াম জাকাত ও সামাজিক দায়বদ্ধতা শীর্ষ সেমিনার ও ইফতার মাহফিল

মা-বোনদের বেহেশতের টিকিটের লোভ দেখিয়ে জামায়াত ভোট চাচ্ছে: কাজী আলাউদ্দীন

✍️আলতাফ হোসেন বাবু✅
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দীন বলেছেন, সাহাবীদের পরে আর কেউ নিশ্চিতভাবে নির্দিষ্ট ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিতে পারে না। অথচ জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য এ দেশের সরল-সোজা মা-বোনদের মিথ্যা প্রবঞ্চনা দিয়ে বেহেশতের টিকিটের লোভ দেখিয়ে ভোট চাচ্ছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি ‘২৬) বিকেলে আশাশুনি সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কাজী আলাউদ্দীন বলেন, ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। তিনি বলেন, ইসলামে কাউকে জান্নাতের নিশ্চয়তা দেওয়ার অধিকার সাহাবীদের পর আর কারও নেই। অথচ একটি দল মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা চালাচ্ছে।

আশাশুনির উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আপনারা যদি বারবার ভুল করেন, তাহলে আবারও অবহেলিত থাকবে আশাশুনি। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চারবার রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে সারাদেশে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি শুরু করেছিল। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আশাশুনিবাসী ৫৪ বছরের মধ্যে একবারও পার্লামেন্টে জাতীয়তাবাদী দলের প্রতিনিধি পাঠাতে পারেনি বলেই আজকে তাদের এত দুর্ভোগ। কাজেই আশাশুনি কালিগঞ্জের উন্নয়নের স্বার্থে ধানের শীষকে বিজয়ী করুন।

এদিন দুপুর থেকেই আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়ন থেকে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধানের শীষের মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকে জনসমুদ্রে পরিণত হয় সভাস্থল। এসময় ভোট দেবো কিসে—ধানের শীষে’সহ নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সমাবেশস্থল।

আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স.ম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, সাবেক যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম মন্টু, আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, খাজরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাংবাদিক বোরহান উদ্দিন বুলু, খাজরা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইউনুচ আলী, আশাশুনি উপজেলা মহিলাদলের নেত্রী ডাঃ মর্জিনা ইসলাম বেবি প্রমুখ।

নির্বাচনী জনসভায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!