বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে মধুমতি কন্ঠ পরিবারের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোটালীপাড়ায় দোয়া ও ইফতার মাহফিল খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সাতক্ষীরায় জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চু রি, প্রায় ১৮ লাখ টাকার স্বর্ণালংকার লু ট বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক কালিগঞ্জে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান সমিতির উদ্যোগে ইফতার মাহফিল  সাতক্ষীরার জামায়াত নেতা আল মুজাহীদের মৃত্যুতে সদর জামায়াতের শোক জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবে জমি বি রো ধ নিয়ে সাংবাদিক সম্মেলন, বি চা র দাবি

কালিগঞ্জে দেশনেত্রীর রোগ মুক্তি কামনায় কুরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় কোরআন তেলাওয়াত এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সোহরাওয়ার্দী উদ্যানে সোমবার (০১ ডিসেম্বর ‘২৫) বিকালে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপির একাংশের আয়োজনে জেলা বিএনপি’র সদস্য শেখ নুরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ড. মোঃ শহিদুল আলম।

দোয়া মাহফিলে বিএনপির হাজার হাজার নেতাকর্মী স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আলেম ওলামা এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করে।

প্রধান অতিথি ডঃ শহিদুল আলম বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের ভালবাসায় বেঁচে আছেন, তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় প্রতিটি দেশপ্রেমিক মানুষের প্রার্থনা। আমরা বিশ্বাস করি আল্লাহর অসীম রহমতে তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাল্লাহ।

উক্ত দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জজ কোর্টের পিপি শেখ আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক এসএম বাবু, সাবেক দপ্তর সম্পাদক খায়রুল ইসলাম, বিএনপি নেতা শেখ রবিউল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দিন সোহেল, সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সেলিম আহমেদ, ছাত্রদলের আহবায়ক ফরহাদ হোসেন সাদ্দাম ও সদস্য সচিব পারভেজ প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!