
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় কোরআন তেলাওয়াত এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সোহরাওয়ার্দী উদ্যানে সোমবার (০১ ডিসেম্বর '২৫) বিকালে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির একাংশের আয়োজনে জেলা বিএনপি'র সদস্য শেখ নুরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ড. মোঃ শহিদুল আলম।
দোয়া মাহফিলে বিএনপির হাজার হাজার নেতাকর্মী স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আলেম ওলামা এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করে।
প্রধান অতিথি ডঃ শহিদুল আলম বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের ভালবাসায় বেঁচে আছেন, তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় প্রতিটি দেশপ্রেমিক মানুষের প্রার্থনা। আমরা বিশ্বাস করি আল্লাহর অসীম রহমতে তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাল্লাহ।
উক্ত দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জজ কোর্টের পিপি শেখ আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক এসএম বাবু, সাবেক দপ্তর সম্পাদক খায়রুল ইসলাম, বিএনপি নেতা শেখ রবিউল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দিন সোহেল, সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সেলিম আহমেদ, ছাত্রদলের আহবায়ক ফরহাদ হোসেন সাদ্দাম ও সদস্য সচিব পারভেজ প্রমুখ।