বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা তালা পাটকেলঘাটার নগরঘাটায় দলীয় কার্যালয়ে আ গু ন, প্র তি বা দে নেতাকর্মীদের বি ক্ষো ভ তালায় মা দ কা স ক্ত ছেলেকে ত্যা জ্য করলেন পিতা! তালায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সামেক হাসপাতালে পরিচ্ছন্নতা শুরু করলেন সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক শ্যামনগরে সাংবাদিকের ওপর হা ম লা য় যুবদলের সদস্য সচিবসহ চার নেতা ব হি ষ্কা র শ্যামনগর প্রেসক্লাবের সভাপতির উপর হা ম লা র প্র তি বা দে মানববন্ধন, গ্রে প্তা র-২ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এমপির পরিদর্শন, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিমে নানান সমস্যা সমাধানের আশ্বাস   যানজট নিরসনে সাতক্ষীরার ট্রাফিক পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে রাতের আঁধারে অ গ্নি সং যোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার

তালায় ১৬ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা, মহিলা রেফারি দ্বারা পরিচালনা

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার বালিয়াদহ মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ১৬ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার (২৯ নভেম্বর ‘২৫) বিকালে অনুষ্ঠিত হয়েছে।

খেলাটি পরিচালনা করেন জয়পুরহাট জেলার রেফারি এসোসিয়েশনের মহিলা রেফারী মাহফুজা রাহাত। খেলায় খুলনার ডুমুরিয়ার স্পোর্টিং ক্লাব অপরদিকে যশোরের কেশবপুর গৌরিঘোনা স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করে। ডুৃমরিয়া স্পোর্টিং ক্লাব ২-১ গোলে গৌরিঘোনা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন।বিজয়ীদলকে ৭২ হাজার টাকা এবং রানার্স আপ দলকে ৫১ হাজার টাকার প্রাইজ মানি দেওয়া হয়। বিজয়ী দলের খেলোয়ার তানবির ম্যান অব দ্য ম্যাচ আর একই দলের জয় মন্ডল ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন।

মাগুরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গাজী শাহীউদ্দীন শাহিনের সন্চালনায় সভাপতিত্বে ও পাটকেলঘাটা হারুন-অর-রশিদ কলেজ ছাত্রদল’র সাধারণ সম্পাদক মো:আব্দুল হামিদ পরিচালনা করেন। 

প্রধান অতিথি ছিলেন, বিএনপি’র মনোনীত প্রার্থী কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক সাতক্ষীরা -১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়, সিনিয়র সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তাফা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক  মোশাররফ হোসেন,মাগুরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আমিনুর শেখ ও সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম প্রমুখ।

সাতক্ষীরায় প্রথম পুরুষ দলের খেলায় মহিলা রেফারী দ্বারা পরিচালনা করা হয়। প্রতিটি দলে তিন জন বিদেশি প্লেয়ার অংশ নেয়। কয়েক হাজার দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করে।

টুর্নামেন্টটি সার্বিকভাবে আয়োজনে সহযোগীতা করে উপজেলার মাগুরা ইউনিয়নের বালিয়াদহ যুব সংঘ এবং তালা উপজেলা মাগুরা ইউনিয়ন ছাত্রদল সভাপতি মো:সোহাগ মোড়ল ও মাগুরা ইউনিয়ন সেচ্ছাসেবকদল’র সাধারণ সম্পাদক মো:রিপন খান।

পরবর্তীতে প্রধান অতিথি স্থানীয় বালিয়াদহ বাজারে বিএনপি’র নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!