
সাতক্ষীরার তালা উপজেলার বালিয়াদহ মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ১৬ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার (২৯ নভেম্বর '২৫) বিকালে অনুষ্ঠিত হয়েছে।
খেলাটি পরিচালনা করেন জয়পুরহাট জেলার রেফারি এসোসিয়েশনের মহিলা রেফারী মাহফুজা রাহাত। খেলায় খুলনার ডুমুরিয়ার স্পোর্টিং ক্লাব অপরদিকে যশোরের কেশবপুর গৌরিঘোনা স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করে। ডুৃমরিয়া স্পোর্টিং ক্লাব ২-১ গোলে গৌরিঘোনা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন।বিজয়ীদলকে ৭২ হাজার টাকা এবং রানার্স আপ দলকে ৫১ হাজার টাকার প্রাইজ মানি দেওয়া হয়। বিজয়ী দলের খেলোয়ার তানবির ম্যান অব দ্য ম্যাচ আর একই দলের জয় মন্ডল ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন।
মাগুরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গাজী শাহীউদ্দীন শাহিনের সন্চালনায় সভাপতিত্বে ও পাটকেলঘাটা হারুন-অর-রশিদ কলেজ ছাত্রদল'র সাধারণ সম্পাদক মো:আব্দুল হামিদ পরিচালনা করেন।
প্রধান অতিথি ছিলেন, বিএনপি'র মনোনীত প্রার্থী কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক সাতক্ষীরা -১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়, সিনিয়র সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তাফা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন,মাগুরা ইউনিয়ন বিএনপি'র সভাপতি আমিনুর শেখ ও সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম প্রমুখ।
সাতক্ষীরায় প্রথম পুরুষ দলের খেলায় মহিলা রেফারী দ্বারা পরিচালনা করা হয়। প্রতিটি দলে তিন জন বিদেশি প্লেয়ার অংশ নেয়। কয়েক হাজার দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করে।
টুর্নামেন্টটি সার্বিকভাবে আয়োজনে সহযোগীতা করে উপজেলার মাগুরা ইউনিয়নের বালিয়াদহ যুব সংঘ এবং তালা উপজেলা মাগুরা ইউনিয়ন ছাত্রদল সভাপতি মো:সোহাগ মোড়ল ও মাগুরা ইউনিয়ন সেচ্ছাসেবকদল'র সাধারণ সম্পাদক মো:রিপন খান।
পরবর্তীতে প্রধান অতিথি স্থানীয় বালিয়াদহ বাজারে বিএনপি'র নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন।