বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় নি র্যা তি ত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভা ও ইফতার মাহফিল দেবহাটায় এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের অসহায়দের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ সাতক্ষীরা সদরে ৫ হাজার ৭শ পরিবারের মাঝে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করেছেন এমপি আব্দুল খালেক তালায় নি হ ত বিপ্লব কবিরের পরিবারে তারেক রহমানের ঈদ অনুদান গোপালগঞ্জে দুদকের মামলায় বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার  শ্যামনগরে এতিম ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণে ওয়ার্ড যুব ফোরাম শান্তি সংঘ একাডেমির  সাতক্ষীরায় ঘরে মিলল চিকিৎসক ও নৈশপ্রহরীর ঝু ল ন্ত ম র দে হ উপজেলা নির্বাচনে সাতক্ষীরায় জামায়াতের প্রার্থীদের নাম ঘোষণা ডাঃ জাহিদ আলম অর্থোডনটিক্স স্নাতকোত্তর ডিগ্রি এমএস অর্জনে অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের  কুলিয়ায় মুহাদ্দিস আব্দুল খালেক’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল 

অপার্থিব গোলাপ- কবি তানভীর আহমেদ

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

অপার্থিব গোলাপ

গোলাপ ফুটেছে—কিন্তু কি লাভ?
তার গন্ধে যদি বিষাদ ছড়ায়
অথবা নিঃসঙ্গ দুপুরের রোদে
তার রং ঝরে পড়ে নিঃশব্দে!

তুমি কি জানো, চুম্বন মানেই শুধু ঠোঁটের ভীড় নয়—
কখনো তা শূন্যতার গভীর কবর;
যেখানে পাপড়ির মতো স্বপ্নগুলো
অস্পষ্ট শবদেহ হয়ে যায়।

তোমার চোখ দুটি—কালো রাতের মতো গভীর
কিন্তু কি লাভ যদি সে রাত
আমাকে একটিবারও পথ হারাতে না দেয়!
যদি তার বিস্ময় আমাকে টেনে না নেয়
এক অবিচ্ছিন্ন অথচ স্বপ্নময় মৃত্যুর দিকে?

তুমি হাসো—নদীর ধারে ছড়ানো শঙ্খচিলের মতো,
কিন্তু কি লাভ যদি সে হাসির ছায়া
আমার বিষণ্নতাকে ঢেকে না ফেলে?
যদি তার আলো আমাকে ছুঁয়ে না যায়
এক অনন্ত সান্ত্বনার মতো?

গোলাপের ঠোঁট, চোখের গভীরতা, হাসির নক্ষত্র—
সবই হয়তো আছে;
কিন্তু যদি আমার যন্ত্রণা তাতে আশ্রয় না পায়,
তবে কি লাভ এই রঙিন অস্তিত্বের?

প্রেম নগর
১৯ ফেব্রুয়ারি, ২০২৫

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!