বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে মধুমতি কন্ঠ পরিবারের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোটালীপাড়ায় দোয়া ও ইফতার মাহফিল খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সাতক্ষীরায় জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চু রি, প্রায় ১৮ লাখ টাকার স্বর্ণালংকার লু ট বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক কালিগঞ্জে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান সমিতির উদ্যোগে ইফতার মাহফিল  সাতক্ষীরার জামায়াত নেতা আল মুজাহীদের মৃত্যুতে সদর জামায়াতের শোক জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবে জমি বি রো ধ নিয়ে সাংবাদিক সম্মেলন, বি চা র দাবি

সাতক্ষীরায় ২০ বোতল ফেন্সিডিল ও ৩৯০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

✍️হেলাল উদ্দিন✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে ২০ বোতল ফেন্সিডিল এবং ৩৯০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার  করা হয়েছে।

সাতক্ষীরার পুলিশ সুপা মোহাম্মদ মনিরুল ইসলামের দিক-নির্দেশনায়, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, মোঃ নিজাম উদ্দীন মোল্যা নেতৃত্বে সাতক্ষীরা সদর থানা এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার,আইন-শৃঙ্খলা রক্ষা ও সহযোগিতায় পৃথক পৃথক বিশেষ অভিযান চলাকালে মঙ্গলবার (১৭ ডিসেম্বর ‘২৪) রাতে এসআই(নিঃ) পিন্টু লাল দাস, এএসআই(নিঃ) আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় “সাতক্ষীরা জেলার সাতক্ষীরা থানাধীন কামালনগর (দক্ষিন পাড়া) সাকিনস্থ মোছাঃ জাসরিন আক্তার বানু (৩৯), স্বামী-মৃত কাজী হেমায়েতুল ইসলাম এর ভাড়াটিয়া জনৈক আঃ রাজ্জাক সরদার এর টিনসেট বাসার সামনে” হতে মোঃ মারুফ হাসান হোসেন (২২), পিতা-মোঃ আরাফাত সরদার, সাং- কুখরালি (বারুই পাড়া), থানা ও জেলা-সাতক্ষীরা এর হেফাজত হতে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ সাতক্ষীরা থানার মামলা নং-২৭, তারিখ- ১৭/১২/২০২৪ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৪(খ) এর একটি নিয়মিত মামলা রুজু হয়।

অপরদিকে একই তারিখে রাত সাড়ে আটটার দিকে এসআই (নিঃ) মিঠুন মজুমদার, এএসআই (নিঃ) মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় “সাতক্ষীরা জেলার সাতক্ষীরা থানাধীন মাহমুদপুর সাকিনস্থ আলিপুর চেকপোষ্ট টু ভোমরা গামী রোডস্থ বাদামতলা মোড়ের দক্ষিন পার্শ্বে জনৈক রায়হান কবিরের ফটোকপির দোকানের সামনে” হতে মোঃ ইব্রাহিম খলিল রনি (২৫), পিতা-শহিদুল ইসলাম, মাতা-রেহানা খাতুন, সাং-মাহমুদপুর (গোয়ালপাড়া), থানা ও জেলা-সাতক্ষীরাকে আটক করে তার নিকট হতে ৩৯০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ সাতক্ষীরা থানার মামলা নং-২৮, তারিখ-১৭/১২/২০২৪ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ২৯(ক) এর একটি নিয়মিত মামলা রুজু হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!