শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় মা ছেলেকে মা র ধ র, তিন লাখ টাকা ছি ন তা ই দেবহাটায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরাতে বর্ণাঢ্য র‌্যালি শাড়ি কম্বল থ্রি পিস ও বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে: কলারোয়া ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম শ্যামনগরে ১২টি এয়ারগান, ২৫ বক্স এয়ারগানেরগুলিসহ এয়ারগানের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালায় সাংবাদিকদের সঙ্গে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মতবিনিময় বিএনপিতে যোগ দিলেন সাতক্ষীরার শিবপুর ইউনিয়ন জামায়াতের রোকন নুর মোহাম্মদ যুব উন্নয়নের নিবন্ধন সনদ পেল তারুণ্য যুব ফাউন্ডেশন সাতক্ষীরায় সেনাবাহিনীর মহড়ায় ভোটকেন্দ্র দখল প্রতিরোধের বাস্তব চিত্র তালা-কলারোয়ার হিন্দুদের নিরাপত্তায় জীবন উৎসর্গের অঙ্গীকার হাবিবের

দামারপোতায় মানবতার বসন্ত: দশটি দুস্থ মনে প্রবীণ কল্যাণের ছোঁয়া

✍️এস এম শহিদুল ইসলাম📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

প্রকৃতিতে এখন শীতের শাসন। পাতাহীন রুক্ষ ডাল আর কুয়াশার ঘোমটা পরা ভোরে যখন সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত, তখন সাতক্ষীরার দামারপোতা গ্রামের দশটি পরিবারে যেন আগাম বসন্তের বাতাস বয়ে গেল। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় সমাজকল্যাণ পরিষদের বদান্যতায় এবং ‘প্রবীণ কল্যাণ সংস্থা’র আন্তরিক প্রচেষ্টায় অসহায় মানুষের হাতে পৌঁছে দেওয়া হয়েছে আর্থিক সহায়তার উপহার।

শুক্রবার (১৬ জানুয়ারি ‘২৬) গ্রাম্য শিউলি ঝরা বিকেলের শেষে দামারপোতা গ্রামের রাজ্জাক মোল্লার আঙিনায় বসেছিল এক প্রীতি সম্মিলন। উপলক্ষ অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত ১ লক্ষ টাকা বিতরণ। ঋতুর বৈরিতায় যারা কিছুটা কোণঠাসা হয়ে পড়েছিলেন, তাঁদের মুখে হাসি ফোটাতেই এই ক্ষুদ্র প্রয়াস। অনুষ্ঠানে প্রিয়ন্তি কর্মকার, আব্দুল মাজেদ, তাহসিন থেকে শুরু করে তবিবুর রহমান এমন মোট দশজন মানুষের হাতে তুলে দেওয়া হয় ১০ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকার চেক।

এই সবকিছুর মূলে যে প্রতিষ্ঠানটি নিরলস কাজ করে যাচ্ছে, তা হলো ‘প্রবীণ কল্যাণ সংস্থা’। মূলত এই সংস্থার মাধ্যমেই সব কল্যাণমুখী কাজের উৎপত্তি। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এলাকার শোষিত ও বঞ্চিত মানুষের দুয়ারে আজ সরকারের এই বিশেষ বরাদ্দ পৌঁছেছে। অনুষ্ঠানে উপস্থিত গুণীজনেরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব শামীমা ফেরদৌসী। তাঁর এই সদিচ্ছাই দশটি পরিবারের অন্ধকার ঘরে আশার প্রদীপ হয়ে জ্বলে উঠেছে।

সহায়তা বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সচিব ফজলুর রহমান, সাবেক অধ্যক্ষ সুকুমার দাস এবং সাবেক অধ্যক্ষ আবদুল হামিদ, প্রবীণ কল্যাণ সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন সহ-সম্পাদক কাজী আবু হেলাল।

এছাড়াও ধুলিহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আশরাফুজ্জামান খোকন, মোহাম্মদ আবদুর রাজ্জাক মোল্লা এবং মেম্বর হারুন অর রশিদ উপস্থিত ছিলেন। সবশেষে উপস্থিত সুধীজন ও উপকারভোগীরা দেশ ও দশের কল্যাণে দোয়া করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!