
মানুষ হতে পারিনি বলে
অমানুষ হবোনা কোনদিনও; তবে
হাত পাততে বাকি রাখিনি কোথাও
এই এখন তোমার ডেরায়
খালি হাতে ফিরাবে? ফিরাও!
সবাই তো ফিরিয়েছে মুখ মাখনের মত
বাকি কেন থাকবে তুমি! বলো?পথের কুকুরগুলোও এপথ-ওপথ দৌড়ে
কিছু না কিছু পায়। আমি তাও পাইনি!
চরম মূল্যহীনের ধিক্কার ছাড়া।
কুকুর চিনেছি কিন্তু মানুষ
চিনতে পারিনি আজো-মধ্যরাতে চাঁদ যখন একা হয়ে যায়
তখন আমিই চাঁদের সঙ্গ দিই
সে আলো দেয়। আলোকিত করে আমায়
অথচ তোমার দ্বারা কিছুই হয়নি আমার
যতোটা পেরেছি- শুধুই দিয়েছি-
হয়তো দিতে পারিনি কিছুই
তোমার মতন- অমন ধিক্কার।ভেবে দেখার জন্য আবারও হাত নিয়ে
এসেছি, খালি হাত। তোমার ডেরায়।
জ্বলছে আমার জলার মতোই—মানুষ চিনতে চিনতে
হয়তো অন্ধকারেই হবে ভোর
পাখি ডাকবে। পাতিহাঁস জাগবে
বাঁশের ঝাড়ে সাড়া ফেলবে বক–
আমি ওদেরই ডাক শোনার জন্য
শত শরমের মাথা খেয়ে আবার এসেছি-
কেননা; তোমায় ছাড়া চলবেনা আমার।
এসেছি আরো একবার
জ্বালাতে এবং জ্বলতে….