রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছার রাডুলি গ্রামে দ স্যু তা র ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন সাতক্ষীরার ধুলিহরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল সাতক্ষীরার লাবসা ইউনিয়ন বিএনপির আয়োজনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভা  স্বপ্ন, সত্য আর সাহসে হাতেখড়ি: সাতক্ষীরায় শিশু সাংবাদিকদের ব্যতিক্রমী প্রশিক্ষণ জেলা সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলন, কর্মশালা, সংবর্ধনা ও ভোর প্রকাশনা উৎসব দামারপোতায় মানবতার বসন্ত: দশটি দুস্থ মনে প্রবীণ কল্যাণের ছোঁয়া বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলা শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও শ্রমিক সমাবেশ    দেবহাটার নোওয়াপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সুন্দরবন থেকে হ‌রি‌ণ শিকারের ২৪৬টি ফাঁদ উদ্ধার রাঙ্গামাটি পর্যটন উন্নয়নের জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে: গোবিপ্রবি উপাচার্য

কলারোয়ায় পঙ্গু এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

আসাদুজ্জামান, বিশেষ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৫৩৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়া থেকে পঙ্গু এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামে তার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

নিহতের নাম সাবেদ আলী (৬০)। তিনি ওই গ্রামের মৃত মাওলা মোল্লার ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে কলারায়া থারার ওসি শেখ মুনীর উল গিয়াস জানান, সাবেদ আলী এক সময় চা বিক্রি করে জীবিকা নির্বাহ করতো। বেশ কয়েক বছর আগে তার পায়ে গ্যাংগ্রিণ হলে পা কেটে ফেলতে হয়। এরপর থেকে নানা রোগে আক্রান্ত হয়ে তিনি বাড়িতে পড়েছিলেন। রবিবার দুপুরে সাবেদের পুত্রবধু ঘরে ঢুকে দেখতে পান তার শ্বশুর সাবেদ আলী ঘরের আড়ায় দড়িতে ঝুলে আছে। এরপর তার পরিবারের লোকজন ঝুলন্ত সাবেদের মৃত দেহ নামানোর পর পুলিশে খবর দেন। ওসি আরো জানান, নিহতের লাশ উদ্ধার করে বিকালে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

নিহতের ছেলে জামাল হোসেন জানান, এ ঘটনায় প্রাথমিক ভাবে একটি অপমত্যু মামলা হয়েছে।
এদিকে, নিহত সাবেদের স্ত্রী রুপিয়া খাতুন জানান, তার স্বামী সাবেদ ও তার পুত্র বধু রেশমা খাতুন পারিবারিক বিষয় নিয়ে দুজন প্রায়ই নানা কারণে কথা কাটাকাটি ও ঝগড়া বিবাদ করতো।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!