সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
তালায় স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ তালায় মা ও শিশু সহায়তা সেবার উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত তালার মাগুরায় শায়িত ৪ শহীদ মুক্তিযোদ্ধাকে স্বরণ শ্যামনগর থানা আকস্মিক পরিদর্শনে সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার আশাশুনিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ব র খা স্ত গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন  কালিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস-২০২৫ পালিত পোশাক পরিহিত অবস্থায় সাতক্ষীরায় জামায়াত ইসলামীর পথসভায় ইসলামী সঙ্গীত পরিবেশন ও বক্তব্য প্রদান: যশোরের এএসআই সাময়িক ব র খা স্ত নির্বাচিত হলে আশাশুনির সকল বেঁড়িবাধ টেকসই করা হবে: কাজী আলাউদ্দিন

সাতক্ষীরায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৭৩০ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা শহরের পাকাপুলের উপর সাতক্ষীরা সচেতন নাগরিক সমাজের ব্যান্যারে এ কর্মসুচি পালিত হয়।

মানববন্ধন চলাকাল ওয়ান লাইন পোর্টাল নিউজ ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুমের সভাপতিত্বে বক্তব্যে দেন বাংলাদেশ ওয়ার্কার্স পাটির সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি স্বপন কুমার শীল, পৌর শাখার সভাপতি অধ্যক্ষ শিবপদ গাইন, সিপিবি’র সাতক্ষীরা জেলা শাখার সম্পাদক মশিউর রহমান পলাশ, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি রাশেদুজ্জামান রাশি, প্রথম আলো বন্ধু সভার সভাপতি জাহিদা জাহান, সহসভাপতি আবুল হোসেন, গ্রাম ডাক্তার শফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, সাতক্ষীরায় করোনা পরিস্থিতি ক্রমশঃ ভয়াবহ আকার ধারণ করছে। খুলনা পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার চাপ বেশি থাকায় মাঝে মাঝে নমুনা সংগ্রহ বন্ধ রাখতে হয়েছিল সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার জন্য নমুনা পাঠানো হলেও ল্যাবের ক্ষমতার বাইরে নমুনা সংগ্রহীত হওয়ায় সেখানেও নমুনা পরীক্ষা যথাযথভাবে করা যাচ্ছে না। এই অবস্থা থেকে সাতক্ষীরাবাসিকে বাঁচাতে মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপন জরুরী হয়ে পড়েছে। বিষয়টি স্বাস্থ্যমন্রী ও প্রধাণমন্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!