শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় মা ছেলেকে মা র ধ র, তিন লাখ টাকা ছি ন তা ই দেবহাটায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরাতে বর্ণাঢ্য র‌্যালি শাড়ি কম্বল থ্রি পিস ও বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে: কলারোয়া ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম শ্যামনগরে ১২টি এয়ারগান, ২৫ বক্স এয়ারগানেরগুলিসহ এয়ারগানের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালায় সাংবাদিকদের সঙ্গে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মতবিনিময় বিএনপিতে যোগ দিলেন সাতক্ষীরার শিবপুর ইউনিয়ন জামায়াতের রোকন নুর মোহাম্মদ যুব উন্নয়নের নিবন্ধন সনদ পেল তারুণ্য যুব ফাউন্ডেশন সাতক্ষীরায় সেনাবাহিনীর মহড়ায় ভোটকেন্দ্র দখল প্রতিরোধের বাস্তব চিত্র তালা-কলারোয়ার হিন্দুদের নিরাপত্তায় জীবন উৎসর্গের অঙ্গীকার হাবিবের

সাতক্ষীরার শাখরা সীমান্ত থেকে ২৬১ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৩১৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার সদর উপজেলার সীমান্ত গ্রাম শাখরা থেকে র‍্যাব অভিযান চালিয়ে ২৬১ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার রাতে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীর নাম আসাদুল ইসলাম খোকা (৪০)। তিনি সদর উপজেলার শাখরা গ্রামের মাজেদ আলী মোড়লের ছেলে।

র‍্যাব জানায়, সদর উপজেলার সীমান্ত গ্রাম শাখরায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে র‍্যাব সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এএসপি বজলুর রশীদের নেতৃত্ব র‍্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় শাখরা গ্রামের রউফ চেয়ারম্যানের মোড় মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে ২৬১ পিস ইয়াবাসহহ উক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

র‍্যাব সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এএসপি বজলুর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইন মামলা দিয়ে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!