বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষাসহ সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার সাতক্ষীরা-৩ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা. শহীদুল আলম কে বিএনপি থেকে বহিষ্কার গোপালগঞ্জের ৩টি আসনে প্রার্থী চূড়ান্ত: প্রতীক পেলেন ২৭ জন কামালনগর ঈদগাহে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এঁর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠান সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষ্যে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা শাকসু নির্বাচন স্থ গি তে র প্র তি বা দ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় শিবিরের বিক্ষোভ সাতক্ষীরা-১ তালা ও কলারোয়া আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, মাঠে ৫ প্রার্থী  সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধ রা র অ প রা ধে নৌকাসহ ৩ জেলে আ ট ক সাতক্ষীরার ৪ আসনে চূড়ান্ত লড়াইয়ে ২০প্রার্থী: কার হাতে কোন প্রতীক সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীক পেলেন আব্দুর রউফ

ভোমরা স্থলবন্দরকে ব্যবসায়ীদের জন্য আমদানী-রপ্তানী মুখি বন্দর করা হবে-এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৩২৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় ভোমরা স্থলবন্দরের অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২০) বেলা সাড়ে ১১টায় ভোমরা স্থলবন্দর প্রশাসনিক ভবনের হলরুমে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ নৌ-পরিবহন মন্ত্রণালয়, ভোমরা স্থলবন্দরের আয়োজনে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ’র চেয়ারম্যান (অতিঃ সচিব) এ.কে.এম তারিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘বাংলাদেশের স্থলবন্দর সমূহের মধ্যে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর একটি গুরুত্বপূর্ণ বন্দর। মহান মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালে আমি এই ভোমরাতে প্রথম মুক্তিযুদ্ধের ক্যাম্প স্থাপন করি। ভোমরা স্থলবন্দরের সার্বিক উন্নয়নের স্বার্থে সকল সমস্যার সমাধান করে ব্যবসায়ীদের জন্য আমদানী-রপ্তানী মুখি বন্দর করা হবে। ভোমরা স্থলবন্দরের উন্নয়নে জমি অধিগ্রহণ করা হয়েছে। প্রয়োজনে আরো জমি অধিগ্রহণ করা হবে। ভোমরা স্থলবন্দর এলাকায় টেকসই কংক্রিটের ৩কিলোমিটার ফোর লেনের রাস্তা, হাইওয়ে পুলিশ স্টেশন, ট্রাক টার্মিনাল, আমদানীকৃত পণ্যের সংখ্যা বৃদ্ধি ও হাসপাতালসহ সার্বিক উন্নয়নের মাধ্যমে ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর হিসাবে গড়ে তোলা হবে। ভোমরা স্থলবন্দরকে আরো গতিশীল করাসহ বন্দরকে আধুনিকায়ন করা হবে। শ্রমিকদের নার্য্য মজুরীর বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে। ভোমরা স্থলবন্দরের উন্নয়নের স্বার্থে ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের সকলের সহযোগিতা থাকতে হবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রমুখ। এসময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) সাতক্ষীরা’র উপপরিচালক মো. জাকির হোসেন, সড়ক ও জনপদ বিভাগ সাতক্ষীরা’র নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দিন, ভোমরা বন্দর’র সহকারি কমিশনার (রাজস্ব) মো. আমির মামুন, ভোমরা সিএন্ড এফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি এইচ.এম আরাফাত হোসেন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, ভোমরা স্থলবন্দর’র সহকারি পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান, ভোমরা বন্দর আমদানী-রপ্তানী কারক সমিতির প্রতিনিধি রাম ৃকষ্ণ চক্রবর্তী প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ভোমরা স্থলন্দর উপপরিচালক (ট্রাফিক) মো. মনিরুল ইসলাম। এসময় ভোমরা স্থলবন্দর সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!