রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছার রাডুলি গ্রামে দ স্যু তা র ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন সাতক্ষীরার ধুলিহরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল সাতক্ষীরার লাবসা ইউনিয়ন বিএনপির আয়োজনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভা  স্বপ্ন, সত্য আর সাহসে হাতেখড়ি: সাতক্ষীরায় শিশু সাংবাদিকদের ব্যতিক্রমী প্রশিক্ষণ জেলা সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলন, কর্মশালা, সংবর্ধনা ও ভোর প্রকাশনা উৎসব দামারপোতায় মানবতার বসন্ত: দশটি দুস্থ মনে প্রবীণ কল্যাণের ছোঁয়া বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলা শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও শ্রমিক সমাবেশ    দেবহাটার নোওয়াপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সুন্দরবন থেকে হ‌রি‌ণ শিকারের ২৪৬টি ফাঁদ উদ্ধার রাঙ্গামাটি পর্যটন উন্নয়নের জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে: গোবিপ্রবি উপাচার্য

বঙ্গবন্ধু’র সমাধিতে এলজিইডি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী এনায়েত উল্লাহ’র শ্রদ্ধা নিবেদন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৩২ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা বিভাগ) এ.এন.এম. এনায়েত উল্লাহ।

বুধবার (২৯ সেপ্টেম্বর ২০২০) বিকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী এহসানুল হক, টুঙ্গিপাড়া উপজেলা প্রকৌশলী মো.ফয়সাল আহমেদ, বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সের কিউরেটর নুরুল ইসলাম টুকু সহ এলজিইডি’র অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের পর তিনি পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল সদস্যের রুহের মাগফিরাত কামনা ও বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন। পরে অতিরিক্ত প্রধান প্রকৌশলী বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এরপর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.এন.এম. এনায়েত উল্লাহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করে এলজিইডি গোপালগঞ্জ জেলা কার্যালয়ে পৌঁছালে সেখানে তাকে নির্বাহী প্রকৌশলী এহসানুল হকের নেতৃত্বে সিনিয়র সহকারী প্রকৌশলী সরদার একরামুল কবির, সদর উপজেলা প্রকৌশলী মো.জাহিদুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাগণ ফুুুল দিয়ে অভিনন্দন জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!