রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছার রাডুলি গ্রামে দ স্যু তা র ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন সাতক্ষীরার ধুলিহরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল সাতক্ষীরার লাবসা ইউনিয়ন বিএনপির আয়োজনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভা  স্বপ্ন, সত্য আর সাহসে হাতেখড়ি: সাতক্ষীরায় শিশু সাংবাদিকদের ব্যতিক্রমী প্রশিক্ষণ জেলা সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলন, কর্মশালা, সংবর্ধনা ও ভোর প্রকাশনা উৎসব দামারপোতায় মানবতার বসন্ত: দশটি দুস্থ মনে প্রবীণ কল্যাণের ছোঁয়া বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলা শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও শ্রমিক সমাবেশ    দেবহাটার নোওয়াপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সুন্দরবন থেকে হ‌রি‌ণ শিকারের ২৪৬টি ফাঁদ উদ্ধার রাঙ্গামাটি পর্যটন উন্নয়নের জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে: গোবিপ্রবি উপাচার্য

সাতক্ষীরায় জেন্ডার ইস্যুসহ করোনা সম্পর্কে এলাকাবাসীকে সচেতনতার লক্ষে ওয়ার্ড মিটিং অনুষ্ঠিত

শাহিদুর রহমান::
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৮৮ বার পড়া হয়েছে

অগ্রগতি সংস্থার আয়োজনে অগ্রগতি সংস্থার ট্রেনিং সেন্টারে অত্র সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাসের সভাপতিত্বে জেন্ডার ইস্যুসহ কোভিড-১৯ সম্পর্কে এলাকাবাসীকে সচেতন করার জন্য রবিবার দুপুরে ওয়ার্ড মিটিং অনুষ্ঠিত হয়।

অগ্রগতি সংস্থার অনলাইনের অপব্যবহারের মাধ্যমে শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধ প্রকল্পের আওতায় এই ওয়ার্ড মিটিংয়ের আয়োজন করা হয়।

এই ওয়ার্ড মিটিংয়ে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জনাব আশীষ কুমার মন্ডল, মোঃ আরশাদ আলী, অধ্যাপক, পাটকেলাঘাট হারুন-অর-রশিদ কলেজ, রুহুল আমিন, ইউ.পি সদস্য, ধানদিয়া ইউপি, মোঃ আব্দুল হান্নান, ইউ.পি সদস্য, ধানদিয়া ইউপি, তপন বাছাড়, ইউ.পি সদস্য, খলিষখালী ইউপি, পঙ্কজ রায়, ইউ.পি সদস্য, খলিষখালী ইউপি, গোপাল চন্দ্র, সহ: শিক্ষক, বাবুলিয়া জে.এস মাধ্যমিক বিদ্যালয়, পিয়ালী রানী রায়, সহ: শিক্ষক, লাবসা ইমাদুল মাধ্যমিক বিদ্যালয়, সহ আরও অনেকে। মিটিংয়ে বিভিন্ন এলাকা থেকে যুব প্রতিনিধিরাও উপস্থিত ছিল।

অত্র আলোচনায় বক্তারা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। কেননা তাদের মধ্যে বেশ কয়েকজন এবং পরিবারের সদস্যদের মধ্যেও কয়েকজন করোনা আক্রান্ত হয়েছিল। তারা তাদের অভিজ্ঞাতাকে সবার সামনে তুলে ধরে করোনা মোকাবেলা করার শক্তি ও সাহস তৈরি করেন সবার মধ্যে। তাছাড়া শীতের সময় করোনার প্রভাব বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। তাই স্বাস্থ্যবিধি মেনে সব যে সমস্ত কাজ করা যায় সেগুলো করতে হবে। তাছাড়া করোনাকালীন সময়ে আমাদের দেশে জেন্ডার পরিস্থিতির অবস্থাও খারাপ। দেশের বিভিন্ন জায়গায় জেন্ডার সহিংসতার ঘটনা ঘটছে। এই সময়ে আমাদের জেন্ডার সংবেদনশীল হতে হবে। তথা নারী ও মেয়েদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে।  

নগরঘাটা আলীম মাদ্রাসার অধ্যক্ষ সাহেবের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়। অদ্যকার ওয়ার্ড মিটিং পরিচালনা করেন অত্র প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর মাসুম বিল্লাহ সোহাগ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!