শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় মা ছেলেকে মা র ধ র, তিন লাখ টাকা ছি ন তা ই দেবহাটায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরাতে বর্ণাঢ্য র‌্যালি শাড়ি কম্বল থ্রি পিস ও বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে: কলারোয়া ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম শ্যামনগরে ১২টি এয়ারগান, ২৫ বক্স এয়ারগানেরগুলিসহ এয়ারগানের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালায় সাংবাদিকদের সঙ্গে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মতবিনিময় বিএনপিতে যোগ দিলেন সাতক্ষীরার শিবপুর ইউনিয়ন জামায়াতের রোকন নুর মোহাম্মদ যুব উন্নয়নের নিবন্ধন সনদ পেল তারুণ্য যুব ফাউন্ডেশন সাতক্ষীরায় সেনাবাহিনীর মহড়ায় ভোটকেন্দ্র দখল প্রতিরোধের বাস্তব চিত্র তালা-কলারোয়ার হিন্দুদের নিরাপত্তায় জীবন উৎসর্গের অঙ্গীকার হাবিবের

আমরা সবাই একটি সুন্দর সাতক্ষীরার স্বপ্ন দেখি – এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৬০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন সাতক্ষীরা সদর উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২০) বেলা সাড়ে ১১টায় শহরের কামালনগর তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা রুহুল আমিন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্কব্যে এমপি রবি বলেন,‘আমরা সবাই একটি সুন্দর সাতক্ষীরার স্বপ্ন দেখি। বিগত সময়ের চেয়ে সাতক্ষীরা অনেক উন্নত। শতভাগ বিদ্যুতায়ন, রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের বহুতল ভবনসহ সকল ক্ষেত্রে সাতক্ষীরায় ব্যাপক উন্নয়ন হয়েছে। সাতক্ষীরার জন্য জননেত্রী শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রুতি মেডিকেল কলেজ, বাইপাস সড়ক হয়েছে। খুব শীঘ্রই সাতক্ষীরায় রেল লাইনের কাজ শুরু হবে। গুটি কয়েক মানুষ সাতক্ষীরার উন্নয়নকে বাঁধাগ্রস্থ করছে। এদের বিরুদ্ধে সকলকে স্বোচ্ছার ও সজাগ থাকতে হবে। ধর্মের নামে কোন মিথ্যাচার হতে দেওয়া যাবেনা। ২০১৩ সালে সাতক্ষীরাকে জঙ্গিবাদ জেলা হিসাবে কলঙ্কিত করা হয়েছে। সেই কলঙ্ক ও দূর্ণাম থেকে মুক্তি পেতে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান এমপি রবি। এমপি রবি আরো বলেন, ‘বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন একটি ভাল সংগঠন। সকলকে দেশ ও সমাজের ভালোর জন্য কাজ করতে হবে। ভাল কাজ করে মারা গেলেও মানুষ মনে রাখবে। আমরা সবাই ভাল হলে দেশ ও জাতি ভাল হবে।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এ.এ.্এম ওযায়েরুল ইসলাম, সেক্রেটারী মাওলানা আলতাফ হোসাইন প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি মৌলভী শাখাওয়াত উল্লাহ, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন সাতক্ষীরা সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আব্দুল্লাহ, মাদ্রাসা সুপার আব্দুল লতিফ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন সাতক্ষীরা সদর উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা জালালউদ্দীন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!