শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় মা ছেলেকে মা র ধ র, তিন লাখ টাকা ছি ন তা ই দেবহাটায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরাতে বর্ণাঢ্য র‌্যালি শাড়ি কম্বল থ্রি পিস ও বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে: কলারোয়া ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম শ্যামনগরে ১২টি এয়ারগান, ২৫ বক্স এয়ারগানেরগুলিসহ এয়ারগানের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালায় সাংবাদিকদের সঙ্গে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মতবিনিময় বিএনপিতে যোগ দিলেন সাতক্ষীরার শিবপুর ইউনিয়ন জামায়াতের রোকন নুর মোহাম্মদ যুব উন্নয়নের নিবন্ধন সনদ পেল তারুণ্য যুব ফাউন্ডেশন সাতক্ষীরায় সেনাবাহিনীর মহড়ায় ভোটকেন্দ্র দখল প্রতিরোধের বাস্তব চিত্র তালা-কলারোয়ার হিন্দুদের নিরাপত্তায় জীবন উৎসর্গের অঙ্গীকার হাবিবের

তালায় শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায় কর্মশালা অনুষ্ঠিত

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৭১ বার পড়া হয়েছে

তালায় শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায় কর্মশালায় উপস্থিত অতিথীবৃন্দ 

সাতক্ষীরার তালায় শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায় এবং জেন্ডারভিত্তিক সহিংসতা নিরসন শিশু অধিকার ও মানবাধিকার নেটওয়ার্কভূক্ত এনজিও প্রতিনিধিদের সাথে কৌশলগত পরিকল্পনা ও যৌথ কার্যক্রম বিষয়ক দুইদিনব্যাপী উপজেলা পর্যায়ের কর্মশালা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২০) তালা উপজেলা পরিষদ অডিটরিয়াম ইনসিডিন বাংলাদেশ আয়োজিত উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। ইনসিডিন বাংলাদেশ এর সাতক্ষীরা প্রতিনিধি মোঃ সাকিবুর রহমানের পরিচালনায় কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সাতক্ষীরা জেলার উপ-পরিচালক মোঃ রোকনুজ্জামান। এ সময় তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী, তালা থানার ওসি (তদন্ত) মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা অফিসার শেখ আব্দুল আউয়াল, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদর প্রাক্তন কমান্ডার মোঃ মফিজ উদ্দীন, তালা থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি এ ময়নুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক অচিন্ত্য সাহা, উপজেলা মহিলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সুতপা রাহা টুম্পা, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, বিএম জুলফিকার রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!