সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৯ দিনব্যাপী পুরোহিত প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণী তালায় স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ তালায় মা ও শিশু সহায়তা সেবার উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত তালার মাগুরায় শায়িত ৪ শহীদ মুক্তিযোদ্ধাকে স্বরণ শ্যামনগর থানা আকস্মিক পরিদর্শনে সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার আশাশুনিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ব র খা স্ত গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন  কালিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস-২০২৫ পালিত পোশাক পরিহিত অবস্থায় সাতক্ষীরায় জামায়াত ইসলামীর পথসভায় ইসলামী সঙ্গীত পরিবেশন ও বক্তব্য প্রদান: যশোরের এএসআই সাময়িক ব র খা স্ত

সাতক্ষীরার বড় বাজারের রাস্তা সংস্কারের উদ্যোগ নিলেন নব-নির্বাচিত সেক্রেটারী আব্দুর রহিম বাবু

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা পৌরসভার মাধ্যমে বাজারের রাস্তা সংস্কারের উদ্যোগ নিলেন শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে বিজয়ী নব-নির্বাচিত সেক্রেটারী মো. আব্দুর রহিম বাবু। নির্বাচনে জয়লাভের পরই সংগঠনের উন্নয়নের স্বার্থে বাজারের রাস্তা সংস্কারের জন্য সাতক্ষীরা পৌর মেয়রের সাথে দেখা করেন এবং বাজারে ক্রেতা বিক্রেতাদের চলাচলের অনুপযোগি রাস্তা সংস্কারের দাবী জানান নব-নির্বাচিত সেক্রেটারী আব্দুর রহিম বাবু।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর ২০২০) দুপুরে সুলতানপুর বড় বাজারে সরেজমিনে রাস্তারের অবস্থা দেখতে আসেন পৌরসভার ০৪নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, পৌরসভার এসও সাগর দেবনাথ ও কামরুজ্জামান শিমুল প্রমুখ। এসময় নব-নির্বাচিত সেক্রেটারী মো. আব্দুর রহিম বাবু বাজারের চলাচলের অনুপযোগি রাস্তা ঘুরে ঘুরে দেখান। এসময় পৌর কাউন্সিলর বলেন, বাজারের রাস্তা কর্দমাক্ত ও বর্ষা মৌসুমে চলাচলের অনুপযোগি। আপাতত চলাচলের উপযোগি করা হবে। আগামীতে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ করা হবে বলে আশ^াস প্রদান করেন।’ এসময় শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!