মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মহান বিজয় দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস কর্তৃক ফ্রি ডায়াবেটিস টেস্ট ও সচেতনতা তালায় সেতু আবুলসহ ৩ জন আ ট ক তালায় মহান বিজয় দিবস পালিত সাতক্ষীরা নিউরনের উদ্যোগে নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের মডেল টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরায় জাতীয়তাবাদী দল পৌর ও সদর যুবদলের উদ্যোগে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালা গ্রীন টিভির সাতক্ষীরা প্রতিনিধি হলেন মীর খায়রুল আলম সাতক্ষীরায় সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা ও আচরণবিধি বিষয়ে মতবিনিময় প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাতক্ষীরায় ৯ দিনব্যাপী পুরোহিত প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণী তালায় স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ

আবারও বন্ধ হয় গেল ভোমরা স্থল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানী

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১৪ বার পড়া হয়েছে

একদিন পর আবারও বন্ধ হয়ে গেছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানী।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের শর্ত সাপেক্ষে ৫ দিনের মাথায় গতকাল শনিবার ৭২১ মেট্রিকটন (৩১ ট্রাক) পেঁয়াজ ভারতের ঘোজাডাঙ্গা দিয়ে ভোমরা স্থল বন্দরে প্রবেশ করে। পূর্বের এলসি করা যাদের কাগজপত্র সম্পূর্ন প্রস্তত ছিল এমন পেঁয়াজবাহি ৩১ টি ট্রাক গতকাল ভোমরা বন্দরে প্রবেশ করেছে বলে জানান সিএন্ডএফ নেতারা। তবে, পেঁয়াজ রপ্তানী বন্ধ হলেও অন্যান্য পন্যবাহী ট্রাক ভারত থেকে ভোমরা বন্দরে প্রবেশ করেছে।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস এ্যাসোসিয়শনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, গত ১৪ সেপ্টেম্বর সোমবার থেকে কোন পূর্ব ঘোষনা ছাড়াই বাংলাদেশ পেঁয়াজ রপ্তানীতে ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয় থেকে নিষধাজ্ঞা জারী করা হয়। শর্ত সাপেক্ষে গতকাল কাগজপত্র সম্পূর্ন প্রস্তত ছিল এমন পেঁয়াজবাহি ৩২ টি ট্রাকের মধ্যে ৩১ টি ট্রাক ভোমরা বন্দরে প্রবেশ করে। তবে, ৫ দিন আটক থাকার পর পেঁয়াজ আসায় সেগুলোর বেশীরভাগ নষ্ট হয়ে গেছে। এর ফলে ব্যবসায়িরা আর্থিক ক্ষতির সম্মুখিন হয়েছেন।

তিনি আরো জানান, ভারতের ঘোজাডাঙ্গা বন্দরে এখনও দুই শতাধিক পেঁয়াজ বাহি ট্রাক আটক রয়েছে। এরমধ্যে কিছু পেঁয়াজ ফিরে যাচ্ছে আর কিছু পেঁয়াজ সেখানে আনলোড করে স্থানীয়ভাবে বিক্রি করে ফেলছে ব্যবসায়িরা।

ভোমরা স্থল বন্দরের রাজস্ব কর্মকর্তা মহসিন হোসেন জানান, গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত ৭২১ মেট্রিকটন (৩১ ট্রাক) পেঁয়াজ ভারতের ঘোজাডাঙ্গা দিয়ছ ভোমরা স্থল বন্দরে প্রবেশ করেছে। রবিবার বিকাল ৪ টা পর্যন্ত কোন পেঁয়াজবাহি ট্রাক ভোমরা বন্দরে প্রবেশ করেনি। তবে, ভারতের ঘোজাডাঙ্গা কাষ্টমস অফিস থেকে এখনও পর্যন্ত তাদের লিখিত ভাবে কোন কিছু জানানো হয়নি বলে তিনি আরো জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!