বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে র‍্যালি ও আলোচনা সভা  মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবসে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবস উপলক্ষে দেবহাটা জামায়াতের বর্ণাঢ্য র‌্যালি দেবহাটায় মহান বিজয় দিবস পালিত সাতক্ষীরায় জেলা বিএনপি’র বিশাল বিজয় র‍্যালি সাতক্ষীরায় জামায়াতের বিজয় র‌্যালি  যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মধ্যে দিয়ে সাতক্ষীরায় বিজয় দিবস উদযাপন সাতক্ষীরায় অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে সংবর্ধনা মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরার ডি.বি ইউনাইটেড হাইস্কুলে দোয়া ও আলোচনা সভা 

সততার প্রমাণ দেখিয়েছে নব-নির্বাচিত সেক্রেটারী আব্দুর রহিম বাবু -এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৪৩ বার পড়া হয়েছে

সততা, যোগ্যতা ও মানুষের দোয়া এবং ভালবাসা থাকলেই অসম্ভবকে ও সম্ভব করা যায় তা প্রমাণ করে দেখিয়েছে শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে বিজয়ী নব-নির্বাচিত সেক্রেটারী মো. আব্দুর রহিম বাবু। সে যেমন একজন ভাল ব্যবসায়ী তেমনি একজন সাদা মনের মানুষ। বিভিন্ন সময়ে সে অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং সহায়তার হাত বাড়িয়ে দেয়। যে মানুষ অসহায়কে সেবা দেয় সে নিঃসন্দেহে একজন মহৎ মানুষ। ভাল মানুষকে মহান আল্লাহ তায়ালা ইহকাল ও পরকালে পুরস্কৃত করবেন।

সুলতানপুর বড় বজারের ব্যবসায়ীরা আব্দুর রহিম বাবুর ভাল ব্যবহার ও সততার কারণে তাঁকে ভোট দিয়ে সেক্রেটারী নির্বাচিত করেছে। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে শহরের মুনজিতপুরস্থ ইসু মিয়া সড়কের মীর মহলে শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে বিজয়ী নব-নির্বাচিত সেক্রেটারী মো. আব্দুর রহিম বাবু সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে সৌজন্য সাক্ষাত ও দোয়া নিতে গেলে এসব কথা বলেন। এসময় এমপি রবি নব-নির্বাচিত সেক্রেটারী মো. আব্দুর রহিম বাবুর সফলতার জন্য মাথায় হাত রেখে দোয়া করেন। সংগঠনের স্বার্থে সব কিছু ভুলে সকলকে সাথে নিয়ে সমিতির উন্নয়নে সততা ও নিষ্ঠার সাথে চলার পরামর্শ দেন।’ এসময় দলীয় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!