সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন  কালিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস-২০২৫ পালিত পোশাক পরিহিত অবস্থায় সাতক্ষীরায় জামায়াত ইসলামীর পথসভায় ইসলামী সঙ্গীত পরিবেশন ও বক্তব্য প্রদান: যশোরের এএসআই সাময়িক ব র খা স্ত নির্বাচিত হলে আশাশুনির সকল বেঁড়িবাধ টেকসই করা হবে: কাজী আলাউদ্দিন তালায় ওসির নেতৃত্বে অ বৈ ধ অ স্ত্র ও মা দ ক উ দ্ধা রে তৎপরতা বৃদ্ধি জলবায়ু সংকটে টিকে থাকতে স্থানীয় জাতবৈচিত্র্য ও বীজ সংরক্ষণ সাতক্ষীরায় জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা তালায় মা ও শিশু সহায়তা সেবার উপর মতবিনিময় সভা গোবিপ্রবি’তে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

পত্রদূতের সহকারী সম্পাদক সাখাওয়াউল্লাহ’র মায়ের ইন্তেকাল: জেলা সাংবাদিক ফোরামের শোক

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৩১ বার পড়া হয়েছে

দৈনিক পত্রদূত পত্রিকার সহকারী সম্পাদক ও আয়েন উদ্দীন মহিলা মাদ্রাসার শিক্ষক মো. সাখাওয়াতউল্যার গর্ভধারিনী মা ফাতেমা খাতুন (৮০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি পরিবার পরিজন আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহীদের শোকের সাগরে ভাসিয়ে রবিবার (২০ সেপ্টেম্বর ২০২০) ভোর ৩:৪৫ মিনিটে চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেছেন। মরহুমা ফাতেমা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি গ্রামের মরহুম ছাদেক আলীর স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে থাইরয়েড সমস্যায় ভুগছিলেন। শনিবার রাতে হঠাৎ তার শ্বাসকষ্ট বেড়ে যায়। আজ রবিবার জোহরের নামাজ অন্তে মরহুমার জানাজা নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

এদিকে ফাতেমা খাতুনের মৃত্যুতে গভীর শোক শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা হলেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম (দৈনিক প্রবাহ), প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক শেখ আমিনুর হোসেন (দৈনিক দেশ ও দেশ টাইমস), সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস (দৈনিক দক্ষিণের মশাল), সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কাজী নাছির উদ্দীন (দৈনিক আমার সংবাদ), যুগ্ন-সম্পাদক শেখ বেলাল হোসেন (দৈনিক গণজাগরণ), সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া (দৈনিক বঙ্গজননী), অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল (দৈনিক কাফেলা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ (দৈনিক আজকের সাতক্ষীরা), কার্য্য নির্বাহী সদস্য মোঃ আবুল কালাম (সাপ্তাহিক মুক্তস্বাধীন), খন্দকার আনিছুর রহমান তাজু (দৈনিক যুগের বার্তা), আরীফ মাহমুদ (দৈনিক যায়যায়দিন), মোঃ আব্দুল মতিন (দৈনিক যায়যায়দিন, দৈনিক দেশ সংযোগ), মোঃ হেলাল উদ্দীন (ক্রাইম প্রতিদিন, সিপি টিভি), কাজী ফখরুল ইসলাম রিপন (দৈনিক সোনালীবার্তা) ও এ এইচ এম তুমু (দৈনিক তৃতীয় মাত্রা) প্রমুখ নেতৃবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!