মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মহান বিজয় দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস কর্তৃক ফ্রি ডায়াবেটিস টেস্ট ও সচেতনতা তালায় সেতু আবুলসহ ৩ জন আ ট ক তালায় মহান বিজয় দিবস পালিত সাতক্ষীরা নিউরনের উদ্যোগে নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের মডেল টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরায় জাতীয়তাবাদী দল পৌর ও সদর যুবদলের উদ্যোগে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালা গ্রীন টিভির সাতক্ষীরা প্রতিনিধি হলেন মীর খায়রুল আলম সাতক্ষীরায় সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা ও আচরণবিধি বিষয়ে মতবিনিময় প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাতক্ষীরায় ৯ দিনব্যাপী পুরোহিত প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণী তালায় স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ

সাতক্ষীরায় চায়ের দোকানে বিল নিয়ে যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৩৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় চায়ের দোকানে ছাত্রলীগ নেতাদের খাওয়ার বিল পরিশোধ করা নিয়ে দ্ধদের জেরে মুজাহিদুর রহমান নামের এক যুবলীগ নেতার হাতের চারটি আঙ্গুল কেটে নিয়েছে ছাত্রলীগ নেতারা। গুরুতর আহত অবস্থায় ওই যুবলীগ নেতাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় শুক্রবার অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন ওই যুবলীগ নেতার বাবা।

আহত যুবলীগ নেতা মুজাহিদুর রহমান সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও ইটাগাছা এলাকার আবুল হাসানের ছেলে।

অভিযুক্ত ছাত্রলীগ নেতারা হলেন, শহরের ইটাগাছা এলাকার মৃত. গিয়াজউদ্দীনের ছেলে ও ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নাহিদ হোসেন, একই এলাকার রফিকুল ইসলামের ছেলে ও ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন এবং শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার বাবু তালুকদারের ছেলে সোহেল রানা।

আহত যুবলীগ নেতার বাবা আবুল হাসান জানান, গত ১৬ সেপ্টেম্বর সকালে শহরের বাকাঁল এলাকায় রাজ মার্কেটে এক চায়ের দোকানের বিল পরিশোধের জন্য আমার ছেলে মুজাহিদুর রহমান কাছ থেকে ২০ টাকা দাবি করে ছাত্রলীগ নেতা নাহিদ হোসেন, জাহিদ হোসেন ও সোহেল রানা। তাদের দাবিকৃত ২০টাকা দেওয়ার পরেও তাদের সঙ্গে আমার ছেলের মনোমালিন্যের সৃষ্টি হয়। ঘটনার দিন দুপুরে আমার ছেলে প্রয়োজনীয় কাজে শহরের উদ্দেশ্য রওনা দিলে রাস্তার উপর ছাত্রলীগ নেতা নাহিদ, জাহিদ, রানাসহ অজ্ঞাত ৪/৫ জন পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি মারপিট শুরু করে।

তিনি আরও বলেন, তাদের ধারালো অস্ত্রের আঘাতে ছেলের বাম হাতের চারটি আঙ্গুল কেটে চামড়ার সাথে ঝুলে থাকে। এ সময় তার আতচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। স্থানীয়রা গুরত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হয়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান জানান, যুবলীগ নেতার বাম হাতের আঙ্গুল কেঁটে নেওয়ার ঘটনায় আহতের বাবা আবুল হাসান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় তিনজন এজহার নামীয় ও অজ্ঞাতনামা আরা ৪/৫ জনকে আসামী করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান শুরু হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!