শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় মা ছেলেকে মা র ধ র, তিন লাখ টাকা ছি ন তা ই দেবহাটায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরাতে বর্ণাঢ্য র‌্যালি শাড়ি কম্বল থ্রি পিস ও বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে: কলারোয়া ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম শ্যামনগরে ১২টি এয়ারগান, ২৫ বক্স এয়ারগানেরগুলিসহ এয়ারগানের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালায় সাংবাদিকদের সঙ্গে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মতবিনিময় বিএনপিতে যোগ দিলেন সাতক্ষীরার শিবপুর ইউনিয়ন জামায়াতের রোকন নুর মোহাম্মদ যুব উন্নয়নের নিবন্ধন সনদ পেল তারুণ্য যুব ফাউন্ডেশন সাতক্ষীরায় সেনাবাহিনীর মহড়ায় ভোটকেন্দ্র দখল প্রতিরোধের বাস্তব চিত্র তালা-কলারোয়ার হিন্দুদের নিরাপত্তায় জীবন উৎসর্গের অঙ্গীকার হাবিবের

টানা পাঁচ দিন পর ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানী শুরু

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৮৪ বার পড়া হয়েছে

অবশেষে টানা ৫ দিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে শনিবার দুপুর থেকে পেঁয়াজ আমদানী শুরু করেছে।

এর আগে, গত ১৪ সেপ্টেম্বর সোমবার থেকে ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়ের ফরেন ট্রেড এর এক চিঠিতে পূর্বে ঘোষনা ছাড়াই পেঁয়াজ রপ্তানী বন্ধ করে দেয়। গতকাল ১৮ সেপ্টেম্বর ওই ফরেন ট্রেড এর অপর এক চিঠিতে শর্ত সাপেক্ষে শনিবার থেকে পেঁয়াজ রপ্তানি হবে বলে ভারতীয় সিএন্ডএফ সূত্র জানানো হয়।

এদিকে, ভারতের ঘোজাডাঙ্গা বন্দরে আটক থাকা ২৫৫ ট্রাকের মধ্যে কাগজ পত্র প্রস্তত রয়েছে এমন ভারতীয় পেঁয়াজ বাহি মোট ৩২টি ট্রাক শনিবার ভোমরা বন্দরে প্রবেশ করবে বলে জানিয়েছেন ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়শনের বন্দর বিষয়ক সম্পাদক আমির হামজা।

ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়শনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, পূর্বের এলসি করা ২৫৫ টি পেঁয়াজ ভর্তি ট্রাক ভারতের ঘোজাডাঙ্গা বন্দরে আটকে রয়েছে। এর মধ্যে শনিবার কাগজ পত্র প্রস্তত রয়েছে এমন মোট ৩২টি ট্রাক ভোমরা বন্দরে প্রবেশ করবে। প্রতি ট্রাকে ২২ থেকে ২৫ টন পেঁয়াজ আমদানি হবে বলে জানান এই সিএন্ডএফ নেতা। বাকী গুলো পর্যায়ক্রমে প্রবেশ করবে। তবে, ভোমরা ও হিলিসহ তিনটি বন্দর দিয়ে মোট ২৫ হাজার মেট্রিকটন পেঁয়াজ বাংলাদেশ রপ্তানীর ঘোষনা দিয়েছে ভারত। সেই হিসেবে ৮ হাজার মেট্রিকটন পেঁয়াজ ভোমরা বন্দর দিয়ে আসার কথা। এই ঘোষনার পর শনিবার দুপুর ১টা থেকে পেঁয়াজ বাহি ভারতীয় ট্রাক ভোমরা বন্দরে প্রবেশ করতে শুরু করে। এদিকে, পেঁয়াজ বাহি ট্রাক গুলো ৫দিন আটক থাকার কারনে অনেক পেঁয়াজ নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়িরা।

ভোমরা স্থল বন্দরের রাজস্ব কর্মকর্তা মহসিন হোসেন জানান, শনিবার দুপুর ১টা থেকে পেঁয়াজ আসতে শুরু করেছে। কতটা পেঁয়াজ আসবে তা ভারতের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে বলে জানান তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!