শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় মা ছেলেকে মা র ধ র, তিন লাখ টাকা ছি ন তা ই দেবহাটায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরাতে বর্ণাঢ্য র‌্যালি শাড়ি কম্বল থ্রি পিস ও বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে: কলারোয়া ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম শ্যামনগরে ১২টি এয়ারগান, ২৫ বক্স এয়ারগানেরগুলিসহ এয়ারগানের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালায় সাংবাদিকদের সঙ্গে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মতবিনিময় বিএনপিতে যোগ দিলেন সাতক্ষীরার শিবপুর ইউনিয়ন জামায়াতের রোকন নুর মোহাম্মদ যুব উন্নয়নের নিবন্ধন সনদ পেল তারুণ্য যুব ফাউন্ডেশন সাতক্ষীরায় সেনাবাহিনীর মহড়ায় ভোটকেন্দ্র দখল প্রতিরোধের বাস্তব চিত্র তালা-কলারোয়ার হিন্দুদের নিরাপত্তায় জীবন উৎসর্গের অঙ্গীকার হাবিবের

সাতক্ষীরায় বিপুল পরিমান মাদক দ্রব্য ধ্বংস

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৩০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে চোরাইপথে আসা জব্দকৃত বিপুল পরিমান মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটলিয়ন অধিদপ্তর বৃহস্পতিবার বেলা ১১ টায় এক কোটি ৯১ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা মুল্যর উক্ত মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

ধ্বংসকৃত মাদকদ্রব্যর মধ্যে ছিল, ১৭ হাজার ৩০০ বোতল ভারতীয় ফেন্সিডিল, ১ হাজার ৩৯৫ বোতল বিভিন্ন প্রকার মদ, দুই’ শ ৫৭ কেজি গাঁজা, ২২ হাজার ৬৪৮ পিস ইয়াবা, ৭ হাজার ৬৩৮ পিস বিভিন্ন প্রকার নেশা জাতীয় ট্যাবলেট এবং দুই হাজার প্যাকেট বিড়ি, সিগারেটসহ অন্যান্য তামাক জাতীয় দ্রব্য।

মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজিবি খুলনা বিভাগীয় সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আরশাদুজ্জামান খান। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার ৩৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্ণেল মোঃ গোলাম মহিউদ্দিন খন্দকার, অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর রেজা আহমেদ, সাতক্ষীরা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ মুর্শিদা খাতুন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান, মাদকদ্রব্য নিয়ন্রন অধিদপ্তর সাতক্ষীরা সার্কেলের পরিদর্শক মোঃ তাজুল ইসলাম, কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা আবুল হোসেন প্রমুখ।

বিজিবি জানায়, বিগত ২০১৯ সালের ১২ এপ্রিল থেকে ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে চোরাই পথে আসা মালিকবিহীন এ সব মাদকদ্রব্য বিজিবি কর্তৃক জব্দ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!