রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছার রাডুলি গ্রামে দ স্যু তা র ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন সাতক্ষীরার ধুলিহরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল সাতক্ষীরার লাবসা ইউনিয়ন বিএনপির আয়োজনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভা  স্বপ্ন, সত্য আর সাহসে হাতেখড়ি: সাতক্ষীরায় শিশু সাংবাদিকদের ব্যতিক্রমী প্রশিক্ষণ জেলা সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলন, কর্মশালা, সংবর্ধনা ও ভোর প্রকাশনা উৎসব দামারপোতায় মানবতার বসন্ত: দশটি দুস্থ মনে প্রবীণ কল্যাণের ছোঁয়া বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলা শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও শ্রমিক সমাবেশ    দেবহাটার নোওয়াপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সুন্দরবন থেকে হ‌রি‌ণ শিকারের ২৪৬টি ফাঁদ উদ্ধার রাঙ্গামাটি পর্যটন উন্নয়নের জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে: গোবিপ্রবি উপাচার্য

করোনা আপডেট: সাতক্ষীরায় দুই নারীসহ ৪ জনের মৃত্যু

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬৫ বার পড়া হয়েছে

করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৮ ঘণ্টার ব্যবধানে দুই নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে।

বৃহষ্পতিবার ভোররাত থেকে সকাল সাড়ে ৮ টার মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিট চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এনিয়ে, জেলায় করোনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন অন্ততঃ ১০০ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৩১ জন।

মৃত ব্যক্তিরা হলেন, কালিগঞ্জ উপজেলার নলতা এলাকার ওমর হোসেনের স্ত্রী তাহমিনা খাতুন (৫৫), তালা উপজেলার মাগুরা বারুইপাড়া এলাকার মৃত শমসের আলীর স্ত্রী রিজিয়া খাতুন (৭০), শ্যামনগর উপজেলার চাঁদখালি পাতড়াখোলা গ্রামের হারাণ মন্ডলের ছেলে বাসুদেব মন্ডল (৭৮), সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী এলাকার রাসেদুলের ছেলে আব্দুল মজিদ (২৪)।

মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে তাহমিনা খাতুন গত ৮ সেপ্টেম্বর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তির পর আজ বৃহস্পতিবার ভোর রাত ১টার দিকে মারা যান। একই উপসর্গ নিয়ে রিজিয়া খাতুন গত ২৫ আগস্ট ভর্তির পর আজ ভোর রাত ৩টার দিকে মারা যান। এছাড়া গত ১২ সেপ্টেম্বর মেডিকল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিট ভর্তি হন বাসুদেব মন্ডল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহষ্পতিবার সকাল পৌনে ৭টার দিকে তিনি মারা যান। এদিকে, করোনার উপসর্গ নিয়ে গত ১৬ সেপ্টেম্বর আব্দুল মজিদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর তিনিও আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মেডিকেল তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম আরো জানান, ইতিমধ্যে তাদের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা: হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ব্যক্তিদের লাশ দাফন ও সৎকারের অনুমতি দেয়া হয়েছে। লকডাউন করা হয়েছে তাদের বাড়ি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!