শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় মা ছেলেকে মা র ধ র, তিন লাখ টাকা ছি ন তা ই দেবহাটায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরাতে বর্ণাঢ্য র‌্যালি শাড়ি কম্বল থ্রি পিস ও বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে: কলারোয়া ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম শ্যামনগরে ১২টি এয়ারগান, ২৫ বক্স এয়ারগানেরগুলিসহ এয়ারগানের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালায় সাংবাদিকদের সঙ্গে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মতবিনিময় বিএনপিতে যোগ দিলেন সাতক্ষীরার শিবপুর ইউনিয়ন জামায়াতের রোকন নুর মোহাম্মদ যুব উন্নয়নের নিবন্ধন সনদ পেল তারুণ্য যুব ফাউন্ডেশন সাতক্ষীরায় সেনাবাহিনীর মহড়ায় ভোটকেন্দ্র দখল প্রতিরোধের বাস্তব চিত্র তালা-কলারোয়ার হিন্দুদের নিরাপত্তায় জীবন উৎসর্গের অঙ্গীকার হাবিবের

সাতক্ষীরা থেকে চীন কাঁকড়া রপ্তানী চালুর দাবীতে ব্যবসায়ী ও খামারীদের মানববন্ধন

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২৭ বার পড়া হয়েছে

চীনে কাঁকড়া রপ্তানীর প্রশাসনিক জটিলতা দ্রুত নিরসনের দাবীতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে সাতক্ষীরার কাঁকড়া ব্যবসায়ী ও খামারীরা।

জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির আয়োজনে মঙ্গলবার বেলা ১১ টায় দেবহাটা উপজেলার সখিপুর এলাকায় সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে ঘন্টাব্যাপী উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সাতক্ষীরা জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন বক্তোব্য রাখেন, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রায়হান তিতু, কাঁকড়া ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি পরিতোষ মন্ডল, সাংগঠনিক সম্পাদক আনন্দ ঘোষ, কোষাধ্যক্ষ পরিতোষ বিশ্বাস, কাঁকড়া খামারী আনারুল ইসলাম প্রমূখ।

মানববন্ধন বক্তারা বলেন, সাতক্ষীরাা জেলা থেকে প্রতিবছর প্রায় দুই হাজার কোটি টাকা মুল্যের কাঁকড়া চীন দেশে রপ্তানী হলেও বর্তমান মহামারী করোনা ভাইরাসের কারনে টানা প্রায় ৫ মাসের অধিক সময় চীনে কাকড়া ও কুঁচে রপ্তানী কার্যক্রম বন্ধ রয়েছে। এতে করে একদিকে যেমন সরকার কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কাঁকড়া শিল্পর সাথে সম্পক্ত জেলার লক্ষাধিক পরিবার। রপ্তানী কার্যক্রম বন্ধ থাকায় ব্যাংক ঋনের চাপ আর পরিবার পরিজন নিয় রীতিমত তারা হিমসিম খাচ্ছেন।

বক্তারা এ সময় কাঁকড়া শিল্পকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এবং সংশ্লিষ্ট লক্ষ লক্ষ ব্যবসায়ী ও খামারীদের জীবন জীবিকা স্বাভাবিক করতে অবিলম্বে চীন দেশে কাঁকড়া রপ্তানী কার্যক্রম চালুর দাবীতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!