সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
তালায় স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ তালায় মা ও শিশু সহায়তা সেবার উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত তালার মাগুরায় শায়িত ৪ শহীদ মুক্তিযোদ্ধাকে স্বরণ শ্যামনগর থানা আকস্মিক পরিদর্শনে সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার আশাশুনিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ব র খা স্ত গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন  কালিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস-২০২৫ পালিত পোশাক পরিহিত অবস্থায় সাতক্ষীরায় জামায়াত ইসলামীর পথসভায় ইসলামী সঙ্গীত পরিবেশন ও বক্তব্য প্রদান: যশোরের এএসআই সাময়িক ব র খা স্ত নির্বাচিত হলে আশাশুনির সকল বেঁড়িবাধ টেকসই করা হবে: কাজী আলাউদ্দিন

শ্যামনগরে অসহায় ও প্রতিবন্ধী ২,১৯০টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ১৩২৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার উপকুলীয় উপজেলা শ্যামনগর ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত সহায় সম্বলহীন দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধী দুই হাজার ১৯০টি (২,১৯০টি) পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

প্রতিবন্ধী পূর্ণবাসন ও গবেষনা সংস্থার (ডি.আর.আর.এ) আয়োজনে ও দাতা সংস্থা খ্রীষ্টান ব্রাইন্ড মিশন, জার্মানির সহযোগিতায় বুধবার দুপুরে উপজেলার আটুলিয়া ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের প্রতিটি প্রতিবন্ধী পরিবারের মাঝে ৫ হাজার ৫০০ টাকা ও অপ্রতিবন্ধী প্রতিটি পরিবারের মাঝে ৪ হাজার ৫০০ টাকার সহায়তা প্রদান করা হয়।

প্রতিবন্ধী পূর্ণবাসন ও গবেষনা সংস্থার ডেপুটি ম্যানেজার জিএম আনজির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সংস্থাটির এডমিন অফিসার জিএম বাবলুর রহমান, প্রকল্প সম্বয়কারী (ভারপ্রাপ্ত) অসিত দেবনাথ প্রমুখ।

বক্তারা এ সময় বলেন, ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত সহায় সম্বলহীন দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে সহায়তার হাতে বাড়িয়ে এক উজ্বল মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে বেসরকারী উন্নয়ন সংগঠন প্রতিবন্ধী পূর্ণবাসন ও গবেষনা সংস্থা (ডি.আর.আর.এ)।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!