মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার ৩ উপজেলার ঈদ আনন্দ সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন ৩ শতাধিক শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করলো আমরা বন্ধু তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম সাতক্ষীরা জেলা আইনজীবী ফোরামের আয়োজনে ইফতার ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা  সাতক্ষীরা জেলায় অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা কালিগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ:একই পরিবারের বিরুদ্ধে তিনটি সাধারণ ডায়েরি

তালা সুনাম কমিটির মাসিক সভা ও শারীর ত্রাণ বিতরণ

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৮৫ বার পড়া হয়েছে

সুরক্ষা, নাগরিক অধিকার ও মর্যাদা (সুনাম) এর সাতক্ষীরার তালা উপজেলা শাখার মাসিক সভা সোমবার সকাল ১১টায় তালা উপজেলা সদরের ডাকবাংলায় অনুষ্ঠিত হয়েছে।

সংগঠণটির তালা উপজেলা সভাপতি রিয়াদ হোসেন বাবু’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তেব্য দেন বেসরকারি সংগঠণ শারী এর নির্বাহী পরিচালক শক্তিময়ী হীরা। অন্যদের মধ্যে বক্তেব্য রাখেন শারীর গবেষক প্রীতিলতা বিশ্বাস, প্রোগ্রাম অফিসার বিষ্ণুপদ দাস, কর্মসুচি সংগঠক শানু দাস, স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, দলিত কণ্ঠের সাতক্ষীরা প্রতিনিধি রঘুনাথ খাঁ, জেলা পরিষদ সদস্য ও সাংবাদিক মীর জাকির হোসেন, দলিত পরিষদের সভাপতি উদয় দে, উদ্দীপ্ত মহিলা সংস্থার নির্বাহী পরিচালক জর্য়ী রানী দাস প্রমুখ।

বক্তারা বলেন, দলিত জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন শারী দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। সাতক্ষীরায় চারটি উপজেলায় সুনাম নামে কমিটির মাধ্যমে কাজ করেন তারা। উপজেলা পর্যায়ের যে সব কমিটি আছে তাদের সদস্যরা যথেষ্ঠ তৎপর। তারা বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় কাজ করছে। সুনাম এর অনেক সদস্যই কিশোর ও কিশোরী। তারা পড়াশুনার সাথে সাথে বাল্য বিবাহ প্রতিরোধ, দলিত জনগোষ্ঠীর অধিকার বাস্তবায়ন, শিক্ষার মান উন্নয়নসহ বিভিন্ন ইস্যুতে কাজ করে যাচ্ছে। করানো পরিস্থিতিতির কারণে স্কুল কলেজ বন্ধ থাকায় একটি ডায়লগ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করা সম্ভব হয়নি।

পরে শারী সংস্থার পক্ষ থেকে মোবারকপুর মহাশ্মশান কালিমন্দির প্রাঙ্গনে কোভিড-১৯ এ কাজ হারিয়ে অসহায় হয়ে পড়া এমন ৫০টি পরিবারের মাঝে ত্রাণ তুলে দেওয়া হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!