সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৯ দিনব্যাপী পুরোহিত প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণী তালায় স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ তালায় মা ও শিশু সহায়তা সেবার উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত তালার মাগুরায় শায়িত ৪ শহীদ মুক্তিযোদ্ধাকে স্বরণ শ্যামনগর থানা আকস্মিক পরিদর্শনে সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার আশাশুনিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ব র খা স্ত গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন  কালিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস-২০২৫ পালিত পোশাক পরিহিত অবস্থায় সাতক্ষীরায় জামায়াত ইসলামীর পথসভায় ইসলামী সঙ্গীত পরিবেশন ও বক্তব্য প্রদান: যশোরের এএসআই সাময়িক ব র খা স্ত

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু’র সমাধিতে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা নিবেদন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ১৩৯৯ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী (আইডব্লিউআরএম) মো.আলি আখতার হোসেন।

রবিবার (৬ আগস্ট) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু’র সমাধি সৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। স্বাস্থ্যবিধি মেনে এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (আইডব্লিউআরএম ওএন্ডএম) স. ম. আবদুস সালাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (আইডব্লিউআরএম পিএন্ডডি) মোহাম্মদ খালেদ চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ফরিদপুর অঞ্চল) মোহাম্মদ আব্দুস সালাম, প্রকল্প পরিচালক (এসএসডব্লিউআরডিপি-২য় পর্যায়) শেখ মোহাম্মদ নূরুল ইসলাম।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো.এহসানুল হক, সিনিয়র সহকারী প্রকৌশলী সরদার একরামুল কবির, টুঙ্গিপাড়া উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ সহ এলজিইডি সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট স্বপরিবারে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু’র রুহের মাগফিরাত কামনা, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ দ্রুত করোনা থেকে মুক্তি চেয়ে এবং দেশের কল্যাণ কামনায় তিনি বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এর আগে সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গোপালগঞ্জের আয়োজনে কোটালীপাড়ায় বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) এর সম্মেলন কক্ষে জেলা নির্বাহী প্রকৌশলী মো.এহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের (২য় পর্যায়ে) ত্রৈ-মাসিক অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো.আলি আখতার হোসেন উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!