রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছার রাডুলি গ্রামে দ স্যু তা র ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন সাতক্ষীরার ধুলিহরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল সাতক্ষীরার লাবসা ইউনিয়ন বিএনপির আয়োজনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভা  স্বপ্ন, সত্য আর সাহসে হাতেখড়ি: সাতক্ষীরায় শিশু সাংবাদিকদের ব্যতিক্রমী প্রশিক্ষণ জেলা সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলন, কর্মশালা, সংবর্ধনা ও ভোর প্রকাশনা উৎসব দামারপোতায় মানবতার বসন্ত: দশটি দুস্থ মনে প্রবীণ কল্যাণের ছোঁয়া বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলা শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও শ্রমিক সমাবেশ    দেবহাটার নোওয়াপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সুন্দরবন থেকে হ‌রি‌ণ শিকারের ২৪৬টি ফাঁদ উদ্ধার রাঙ্গামাটি পর্যটন উন্নয়নের জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে: গোবিপ্রবি উপাচার্য

সাতক্ষীরা ‘প্রাণসায়র খাল রক্ষা’ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ১২৮২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া জেলাবাসীর প্রাণ ‘প্রাণসায়র খাল রক্ষা কমিটির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রাণসায়র খালের আদি রুপ ফিরিয়ে আনতে রবিবার বেলা ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এই কমিটি গঠন করা হয়।

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আহবায়ক কমিটি গঠনের সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জি এম নুর ইসলাম। এ সময় বক্তেব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, ফিরোজুল হক বাপী, সৈয়দ জয়নাল আবেদিন জোসি, সাংবাদিক এম ঈদুজ্জামান ইদ্রিস, মোহাম্মদ আলী সুজন, শহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক আব্দুস সবুর। এছাড়া, সাংবাদিক আক্তারুজ্জামান বাচ্চু, ফারুক রহমান, শহিদুল ইসলাম, স.ম মশিউর রহমান ফিরোজ, হাফিজুর রহমান, মনিরুজ্জামান মনি, মাযহারুল ইসলামসহ সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে সাবেক ছাত্রলীগ নেতা ফিরোজুল হক বাপী আহবায়ক ও সভায় উপস্থিত সকলকে সদস্য করে ‘সাতক্ষীরা প্রাণসায়র খাল রক্ষা’ আহবায়ক কমিটি গঠন করা হয়।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, জমিদার প্রাণনাথ রায়ের অমর সৃষ্টি সাতক্ষীরাবাসীর ফুসফুস খ্যাত প্রাণসায়র খালকে পূর্বর রুপ ফিরিয়ে আনতে হবে। পৌরসভা ও জেলা শহরের পয়:নিস্কাশনের ব্যবস্থা বাস্তবায়ন করতে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সাতক্ষীরা পৌরসভার স্থায়ী মাস্টার প্লান তৈরি করতে হবে। কোনভাবেই প্রাণসায়র খালে বর্জ নিক্ষেপ করা যাবে না। পূর্বের ডিএস খতিয়ান অনুসারে খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। খালের সম্পত্তিতে পৌরসভা বা অন্য কোন দপ্তর কর্তৃক বরাদ্দ বন্ধ করতে হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!