মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার ৩ উপজেলার ঈদ আনন্দ সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন ৩ শতাধিক শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করলো আমরা বন্ধু তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম সাতক্ষীরা জেলা আইনজীবী ফোরামের আয়োজনে ইফতার ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা  সাতক্ষীরা জেলায় অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা কালিগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ:একই পরিবারের বিরুদ্ধে তিনটি সাধারণ ডায়েরি

কোভিড-১৯ আক্রান্তে সাতক্ষীরা এক বৃদ্ধের মৃত্যু, মোট মৃত্যু ২৮ জন

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ৩৫০ বার পড়া হয়েছে

কোভিড-১৯ আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিট তিনি মারা যান। এনিয়ে, জেলায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন শুক্রবার পর্যন্ত মোট ২৮ জন। আর ভাইরাসটির উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত ৮২ জন।

কোভিড আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই বৃদ্ধের নাম আনারুল ইসলাম (৭৪)। তিনি যশোর জেলার মনিরামপুর উপজেলা সদরের মৃত ফজলুল করিমের ছেলে।

মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, কোভিড-১৯ আক্রান্ত হয়ে গত ২২ আগষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন যশোর জেলার মনিরামপুর উপজেলা সদররের আনারুল ইসলাম। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে তিনি মারা যান।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্য বিধি মেনে তার লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। একই সাথে তার বাড়ি লকডাউন করার জন্য স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!