বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে র‍্যালি ও আলোচনা সভা  মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবসে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবস উপলক্ষে দেবহাটা জামায়াতের বর্ণাঢ্য র‌্যালি দেবহাটায় মহান বিজয় দিবস পালিত সাতক্ষীরায় জেলা বিএনপি’র বিশাল বিজয় র‍্যালি সাতক্ষীরায় জামায়াতের বিজয় র‌্যালি  যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মধ্যে দিয়ে সাতক্ষীরায় বিজয় দিবস উদযাপন সাতক্ষীরায় অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে সংবর্ধনা মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরার ডি.বি ইউনাইটেড হাইস্কুলে দোয়া ও আলোচনা সভা 

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে এক জেলের মৃত্যু

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ৫১৯ বার পড়া হয়েছে

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে হেলাল গাজী (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন চুনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত হেলাল গাজী উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নর দাতিনাখালি গ্রামের মোসলেম গাজীর ছেলে।

নিহতের ভাই আব্দুল মান্নান গাজী জানান, হেলাল গাজী বৃহষ্পতিবার সকালে চুনা নদী পেরিয়ে সুন্দরবন মাছ ধরতে যায়। দুপুরের দিকে কোমরে জাল বেধে সাঁতরে লোকালয়ে ফছরার পথে সে নদীতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পরিবারের সদস্যরা চুনা নদীতে বড়শি দিয়ে টানতে থাকে। দুপুরের দিকে বড়শিতে হেলাল হোসেন গাজীর মরদেহ বেধে উঠে আসে। তার জালটি কোমরেই বাঁধা ছিল।

এদিকে, খবর পেয়ে বুড়িগোয়ালিনী নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, তীব্র স্রোত জালের ভারে ডুবে গিয়ে হেলাল গাজীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!