বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে র‍্যালি ও আলোচনা সভা  মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবসে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবস উপলক্ষে দেবহাটা জামায়াতের বর্ণাঢ্য র‌্যালি দেবহাটায় মহান বিজয় দিবস পালিত সাতক্ষীরায় জেলা বিএনপি’র বিশাল বিজয় র‍্যালি সাতক্ষীরায় জামায়াতের বিজয় র‌্যালি  যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মধ্যে দিয়ে সাতক্ষীরায় বিজয় দিবস উদযাপন সাতক্ষীরায় অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে সংবর্ধনা মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরার ডি.বি ইউনাইটেড হাইস্কুলে দোয়া ও আলোচনা সভা 

সাতক্ষীরায় ইন্টারনেটের অপব্যবহারের মাধ্যমে শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধে মতবিনিময় সভা

শাহিদুর রহমান::
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৩৫৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় শনিবার (২২ আগস্ট) দুপুরে বে-সরকারী সংস্থা অগ্রগতির আয়োজনে পি টি আর সি অডিটোরিয়ামে ইন্টারনেটের অপব্যবহারের মাধ্যমে শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধে স্থানীয় জন প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি, ইউপি মহিলা সদস্য রেবেকা সুলতানা, মর্জিনা খাতুন ও বাংলাদেশ  মহিলা পরিষদের সভানেত্রী মোছা: আনজুমানারা।

আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর সহযোগীতায় অত্র সভায় সভাপতিত্ব করেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রজেক্ট কো-অডিনেটর মাসুম বিল্লাহ সোহাগ।

এসময় বক্তারা বলেন, মা-বাবা ও অভিভাবকগণ শিশু যৌন নির্যাতন তখনই প্রতিরোধ করতে পারবেন যখন তারা নিজেরা বুঝতে পারবেন শিশুর প্রতি কী কী ধরনের নির্যাতনের ঘটনা ঘটতে পারে এবং কীভাবে তা থেকে রক্ষা করা যায়।

বক্তারা আরো বলেন, এটাই স্বাভাবিক যে, মা-বাবারা আপ্রাণ চেষ্টা করে যে কোনো ধরনের ক্ষতিকর প্রভাব থেকে তার সন্তানকে রক্ষা করতে। এরপরও বাংলাদেশে শিশু যৌন নির্যাতনের যে পরিসংখ্যান তা সত্যিই ভয়ঙ্কর। এর প্রতিরোধে যে পদক্ষেপই আমরা নিই না কেন, তার শুরু হতে হবে আপন ঘর থেকে। তাদেরকেই প্রথম পদক্ষেপ নিতে হবে, যাদের প্রতি শিশুরা সবচাইতে বেশি আস্থাশীল-তারা হলেন শিশুর মা-বাবা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!