সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন  কালিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস-২০২৫ পালিত পোশাক পরিহিত অবস্থায় সাতক্ষীরায় জামায়াত ইসলামীর পথসভায় ইসলামী সঙ্গীত পরিবেশন ও বক্তব্য প্রদান: যশোরের এএসআই সাময়িক ব র খা স্ত নির্বাচিত হলে আশাশুনির সকল বেঁড়িবাধ টেকসই করা হবে: কাজী আলাউদ্দিন তালায় ওসির নেতৃত্বে অ বৈ ধ অ স্ত্র ও মা দ ক উ দ্ধা রে তৎপরতা বৃদ্ধি জলবায়ু সংকটে টিকে থাকতে স্থানীয় জাতবৈচিত্র্য ও বীজ সংরক্ষণ সাতক্ষীরায় জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা তালায় মা ও শিশু সহায়তা সেবার উপর মতবিনিময় সভা গোবিপ্রবি’তে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

করোনা আপডেট: সাতক্ষীরায় ৮ ঘণ্টার ব্যবধানে তিনজনের মৃত্যু

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৩২০ বার পড়া হয়েছে

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৮ ঘণ্টার ব্যবধানে তিন জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তাদের মৃত্যু হয়।

মৃত ব্যক্তিরা হলেন, তালা উপজেলার নোয়াকাটি গ্রামের বাসিন্দা আলাউদ্দিন সরদার (৬৮), একই উপজেলার পাটকেলঘাটা এলাকার রুহুল আমিন (৬০) ও সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা গ্রামের বাসিন্দা জামজেদ হোসেন (৫৮)।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা: মানস মন্ডল জানান, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে তালা উপজেলার নয়াকাটি গ্রামের আলাউদ্দিনকে তার স্বজনরা গত ১৫ আগস্ট দুপুরে হাসপাতালে নিয়ে আসে। তাকে হাসপাতালের আইসোলেসন ইউনিট রেখে চিকিৎসা শুরু করা হয়। তার অবস্থার অবনতি হলে বুধবার তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিট হস্তান্তর করা হয়। সেখানে চিকিৎসা চলাকালে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।

এদিকে, সাতক্ষীরা সদরের মাগুরা গ্রামের জামজেদ হোসেন দুই সপ্তাহ আগে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তাকে হাসপাতালের আইসোলেশন ইউনিট ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ তিনিও মারা যান। তাদের করোনা আছে কিনা পরীক্ষার জন্য কয়েকদিন আগে নমুনা নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পরীক্ষার ফলে এখনো পাওয়া যায়নি।

এছাড়া, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত ১৮ আগস্ট সাতক্ষীরা মেডিকেল কলেজে আসেন রুহুল আমিন। তার শারিরীক অবস্থা ভালো না থাকায়  তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিট রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। শুক্রবার দুপুর দেড় টার দিকে তিনি মারা যান।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের চিকিৎসা কর্মকর্তা ডা: জয়ন্ত সরকার জানান, মৃত ব্যক্তিদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করার জন্য বলা হয়েছে। তাদের বাড়ি লকডাউনের জন্য প্রশাসনের বলা হয়েছে।

এনিয়ে, সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে শুক্রবার পর্যন্ত মারা গেছেন ৭৫ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ২৬ জন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!