মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
তালায় মাহেন্দ্র উ ল্টে মা-ছেলে নি হ ত মহান বিজয় দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস কর্তৃক ফ্রি ডায়াবেটিস টেস্ট ও সচেতনতা তালায় সেতু আবুলসহ ৩ জন আ ট ক তালায় মহান বিজয় দিবস পালিত সাতক্ষীরা নিউরনের উদ্যোগে নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের মডেল টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরায় জাতীয়তাবাদী দল পৌর ও সদর যুবদলের উদ্যোগে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালা গ্রীন টিভির সাতক্ষীরা প্রতিনিধি হলেন মীর খায়রুল আলম সাতক্ষীরায় সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা ও আচরণবিধি বিষয়ে মতবিনিময় প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাতক্ষীরায় ৯ দিনব্যাপী পুরোহিত প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণী

পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৩৭৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার পাটকেলঘাটায় মেয়ের বাড়ী থেকে ফেরার পথে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ভৈরবনগর নামক স্থানে শেখ এলাহি বস্ক(৭৫) নামে এক বৃদ্ধ সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত ঐ বৃদ্ধ থানার বড়কাশীপুর গ্রামের মৃত হারুনার রশিদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা  জানায়, বুধবার(১৯আগষ্ট) দুপুুুর ৩টার দিকে ঐ বৃদ্ধ থানার ত্রিশমাইল তাঁর মেয়ের বাড়ী থেকে পায়ে হেটে বড়কাশীপুর নিজ বাড়ীতে ফেরার পথে মহাসড়কের  ভৈরবনগর নামক স্থানে সাতক্ষীরা থেকে খুলনাগামী ট্রাক(ঢাকা মেট্রো-ট-১৮-১৯৭১) পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  এ সময় ঘাতক ট্রাকটি রেখে ড্রাইভার ও হেলপার  পালিয়ে যেতে সক্ষম হয়।

পাটকেলঘাটা থানা উপ-পরিদর্শক এসআই সুব্রত কুমার সাহা জানান, নিহতে লাশ উদ্ধার ও  ঘাতক ট্রাকটি জব্দ করে  থানায় নেওয়া হয়েছে।

পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনাটি নিশ্চিত করে জানান, এ বিষয়ে হাইওয়ে পুলিশকে অবগত করা হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা  গ্রহন করবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!