বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষাসহ সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার সাতক্ষীরা-৩ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা. শহীদুল আলম কে বিএনপি থেকে বহিষ্কার গোপালগঞ্জের ৩টি আসনে প্রার্থী চূড়ান্ত: প্রতীক পেলেন ২৭ জন কামালনগর ঈদগাহে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এঁর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠান সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষ্যে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা শাকসু নির্বাচন স্থ গি তে র প্র তি বা দ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় শিবিরের বিক্ষোভ সাতক্ষীরা-১ তালা ও কলারোয়া আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, মাঠে ৫ প্রার্থী  সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধ রা র অ প রা ধে নৌকাসহ ৩ জেলে আ ট ক সাতক্ষীরার ৪ আসনে চূড়ান্ত লড়াইয়ে ২০প্রার্থী: কার হাতে কোন প্রতীক সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীক পেলেন আব্দুর রউফ

সাতক্ষীরায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও গৃহ-নির্মাণ অর্থ বিতরণ

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৩২৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবার/প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও গৃহ-নির্মাণ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বেলা ১২টায় সদর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে সদর উপজেলা চত্বরে সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঢেউটিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘জননেত্রী শেখ হাসিনা মানবতার মা, জননেত্রী শেখ হাসিনা গরীবের দুঃখ কষ্ট বোঝেন বলেই অসহায় মানুষের কথা ভেবে তিনি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের গৃহ নির্মাণ ও গৃহ নির্মাণ বাবদ অর্থ সহায়তা দিয়েছেন। মানবতার মা জননেত্রী শেখ হাসিনার জন্য মহান আল্লাহর দরবারে সকলের কাছে দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করার আহবান জানান এমপি রবি। বর্তমান করোনা পরিস্থিতি প্রতিরোধে সজাগ ও সতর্ক থাকা এবং সরকারি স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান এমপি রবি।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌর আওয়ামীলীগের সাবে সহ-দপ্তর সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য জিয়াউর বিন সেলিম যাদু, জেলা তাঁতীলীগের সভাপতি মীর আজহার আলী শাহীন, বাঁশদহা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান প্রমুখ। সাতক্ষীরা সদর উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ১শ’ ৯৬টি পরিবার ও ২৬টি প্রতিষ্ঠানের মাাঝে বিনামূল্যে ঢেউটিন এবং গৃহ-নির্মাণ বাবদ ৬ লক্ষ ৬৬ হাজার টাকা বিতরণ করা হবে। এসময় সদর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!