সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
তালায় স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ তালায় মা ও শিশু সহায়তা সেবার উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত তালার মাগুরায় শায়িত ৪ শহীদ মুক্তিযোদ্ধাকে স্বরণ শ্যামনগর থানা আকস্মিক পরিদর্শনে সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার আশাশুনিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ব র খা স্ত গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন  কালিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস-২০২৫ পালিত পোশাক পরিহিত অবস্থায় সাতক্ষীরায় জামায়াত ইসলামীর পথসভায় ইসলামী সঙ্গীত পরিবেশন ও বক্তব্য প্রদান: যশোরের এএসআই সাময়িক ব র খা স্ত নির্বাচিত হলে আশাশুনির সকল বেঁড়িবাধ টেকসই করা হবে: কাজী আলাউদ্দিন

জাতীয় শোক দিবসে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৩৪৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন’র সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জাতীয় শোক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক (দিবা) জুলফিকার আব্দুল্লাহ, সহকারি প্রধান শিক্ষক (প্রভাতী) সামিমা ইসমত আরা, সহকারি শিক্ষক রীনা রাণী নন্দী, মো. রবিউল ইসলাম, বাবুল আকতার, মো. মমতাজ হোসেন, মামুনর রশিদ, আবু সাঈদ, সফিউল ইসলাম, মো. আমিনুর রহমান, মো. হাবিবুল্লাহ প্রমুখ। সকালে খুলনা রোড মোড়ে বিদ্যালয়ের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আবুল খায়ের।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!